শিরোনাম
◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪৫ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটি টাকা পারিশ্রমিক নিয়ে ফিরছেন সালমান

সালমান খান

এ্যানি আক্তার: চলতি বছরের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে পর্দায় দেখা যাবে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস-এর ১৬তম আসরের। এবারও যে বলিউড সুপারস্টার সালমান খান থাকছেন অনুষ্ঠনের কেন্দ্রে, তা আগেই জানা গেছে। সেইসঙ্গে বি-টাউনে জোর গুঞ্জন ছিল, ভাইজান নাকি এবার বিপুল অঙ্কের টাকার বিনিময়ে শো করতে ফিরেছেন। টাকার অঙ্কটাও চোখ কপালে তোলার মতো। হাঙ্গামা সালমান নাকি এবারের বিগ বসের আসরে এক হাজার কোটি রুপি (বাংলাদেশি টাকায় ১ হাজার ২৫১ কোটি টাকার বেশি) পারিশ্রমিক নিচ্ছেন। তবে এই গুঞ্জনে পানি ঢেলেছেন সালমান নিজেই। এসব নিয়ে মজা করা ছাড়তে পারেন।

বিগ বস’র ১৬তম আসরের নতুন প্রোমোতে ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত ভিলেন ‘মোগাম্বো’র চরিত্রে দেখা গেছে সালমানকে। বিগ বস’র ১৬তম আসরের নতুন প্রোমোতে ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত ভিলেন ‘মোগাম্বো’র চরিত্রে দেখা গেছে সালমানকে।

গতকাল মঙ্গলবার এক প্রেস কনফারেন্সে নিজের পারিশ্রমিক নিয়ে চলতে থাকা গুঞ্জনের অবসান ঘটান তিনি। সালমান জানান, অনুষ্ঠান থেকে তিনি যেই টাকা নিচ্ছেন, তা হাজার কোটি টাকার চার ভাগের এক ভাগও না।

সালমান মজা করে বলেন, এত টাকা নিলে আমার আর বাকি জীবনে কোনো কাজ করার দরকার হতো না। কোনো একদিন আমি হয়তো এই বিশাল অঙ্কের টাকা আয় করব। যদি আমি এত টাকা পাইও, তাও আমার অনেক খরচ আছে। যেমন—উকিলের ফি দেওয়া, আমার উকিলের বেতন অনেক বেশি।

এদিকে, এবারের আসরে কারা প্রতিযোগী হবেন সে বিষয়ে রয়েছে বেশ কৌতূহল। জানা গেছে, টিনা দত্ত, গৌতম ভিগ, শ্রিজিতা দে, শালীন ভানোত, নিমৃত কৌর আহুয়ালিয়া, মানয়া সিং, সৌন্দর্য সিং, গোরি নাগোরি এবারে বিগ বসের বাড়িতে প্রবেশ করতে পারেন। তবে নিশ্চিত করে এখনো কিছু জানায়নি কালার্স কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়