শিরোনাম
◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান ◈ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ◈ ‘আমলনামা’ প্রকাশ: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সংস্কারের প্রতিবেদন

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০১:৩৭ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেলিভারির দিন এই মানুষটাই প্রথম ছুটে গিয়েছিল : পরীমণি

ডেলিভারির দিন এই মানুষটাই প্রথম ছুটে গিয়েছিল : পরীমণি

বিনোদন ডেস্ক: পুত্রসন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে নবজাতকের জন্ম দেন তিনি। ছেলের নাম রাজ্য। আরটিভি

সন্তান জন্মের পর থেকেই শুভেচ্ছায় ভাসতে থাকেন পরী। প্রায় ২ মাস হতে চলল। এরমধ্যে অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী রাজ্যকে দেখতে গিয়েছেন পরীর বাসায়। আর প্রতিটা খবরই পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জানিয়ে থাকেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন পরী। সঙ্গে ছিলেন পরীর স্বামী চিত্রনায়ক রাজ ও ছেলে রাজ্য। বেশ কয়েকটি ছবি দিয়ে পরী ক্যাপশনে লিখেছেন, এই মানুষটা একটা ভালোবাসা। আমার ডেলিভারির দিন এই মানুষটাই প্রথম ছুটে গিয়েছিল হাসপাতালে। ওইদিন নিজের হাতে এত্তসব মজার নিরামিষ রান্না করে নিয়ে এলো। রাজ্যের জন্যে দুই হাত ভরে কত গিফট! তুমি একটা মায়া কিন্তু। ভালোবাসি অপুদি। তোমার লাল শাড়ির জন্যে অনেক শুভকামনা।

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়