শিরোনাম
◈ ঢাকার মিরপুর, চট্টগ্রাম ও সি‌লেট স্টে‌ডিয়া‌মে এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা বিসিবির  ◈ যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা আঘাতের দাবি ◈ বিশ্বকা‌পে পক্ষপাতিত্বের অভিযোগে ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে তদ‌ন্তের দা‌বি ইউরোপীয় পার্লামেন্টের ◈ উত্তাল সাগর: এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস-বিদ্যুৎ সংকটে দেশ ◈ আকুর বিল পরিশোধের পরও রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার ◈ অ‌শ্বিন বল‌লেন, শেষ পর্যন্ত মূল ক্ষতিটা হবে ভারতীয় দলেরই ◈ সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে কী হবে? ◈ গৌতম গম্ভীরের বদলে টিম ইন্ডিয়ার কোচের দা‌য়ি‌ত্বে ভি‌ভিএস লক্ষ্মণ, বিসিসিআইর সিসদ্ধান্ত ◈ কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় মিশরের সমর্থক নিহত ◈ বিশ্বকাপ থে‌কে যুক্তরাষ্ট্রের বিদায়ে ফুটবল বিশ্ব এখন আনন্দে নাচছে

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৯:৩৪ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি এখন গোপালগঞ্জের বেয়াই : আসিফ

রণ ও ঈশিতা

এ্যানি আক্তার : বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। তিনি বলেন, কুমিল্লাবাসী হিসেবে এখন গোপালগঞ্জের বেয়াই হয়ে গেলাম। এ কথা বলার কারণ হলো তার বড় ছেলে শাফকাত আসিফ রণের বাগদান সম্পন্ন হয়েছে।

আসিফ আকবরের তার ভেরিফায়েড ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে এ কথা বলেছেন তিনি। দুই পরিবারের উপস্থিতিতে গোপালগঞ্জের ইসমত শেহরীন ঈশিতার সঙ্গে আফিসের বড় ছেলে রণ-এর বাগদান হয়।

আসিফ লিখেছেন, আমাদের বড় সন্তান শাফকাত আসিফ রণ’র অ্যানগেজমেন্ট ২৪ সেপ্টেম্বর হয়,আলহামদুলিল্লাহ্। মাস ছয়েক আগে আমার ফুপাতো ভাইয়ের ছেলের বিয়ে দিলাম বর্তমান মহামান্য জেলা কিশোরগঞ্জের কটিয়াদীতে, এবার আমার ছেলে শাফকাতের বিয়ে হচ্ছে বর্তমান মাননীয় জেলা গোপলগঞ্জের কাশিয়ানীতে। দুটো জেলার সাথে একেবারে ব্র্যান্ড নিউ সম্বন্ধ । আমার বেয়াই জনাব ইমতিয়াজ হোসেন সাহেবের কনিষ্ঠা কন্যা ইসমত শেহরীন ঈশিতা, শাফকাত আমাদের যৌথ পরিবারের বড় ছেলে। একটা আদুরে পরিণয়ের দ্বারপ্রান্তে দুই পরিবারের আবেগ, এর চেয়ে খুশীর খবর আর হতেই পারেনা। চমৎকার হাসিখুশী সুখী একটি একান্নবর্তী পরিবারের সাথে একীভূত হতে পেরে খুব ভাল লাগছে। আমি কুমিল্লাবাসী হিসেবে এখন গোপালগঞ্জের বেয়াই হয়ে গেলাম। আসিফ তার পুত্রবধূ পেয়ে ভীষন আনন্দিত হয়েছেন।

তিনি আরও লিখেছেন, জীবন সংগ্রামে বহু বন্ধুর পথ পেরিয়ে এসে আজ নিজেকে অনেক সুখী মনে হচ্ছে। দুজনই পড়াশোনার পাশাপাশি চাকরি করছে। ঈশিতাকে আমি ছোট্টবেলা থেকে চিনি। লক্ষ্মী মেয়েটিকে মনে মনে পুত্রবধূ হিসেবে চেয়েছিলাম। মহান আল্লাহ সহায় হয়েছেন, আমার ইচ্ছাপূরণ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়