শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ০৮:৪৮ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাড়াটে হিসেবে শাহরুখ কেমন? যা বললেন বাড়িওয়ালা

মুম্বাইয়ের আইকনিক বাংলো ‘মান্নাত’ নতুন করে সাজানোর কাজ শুরু হওয়ায় নিজের ঘর ছেড়ে আপাতত ভাড়া বাড়িতে সপরিবার উঠেছেন বলিউড কিং শাহরুখ খান। সংস্কার কাজ চলাকালীন আগামী দুই বছর তিনি বান্দ্রার পালি হিল এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করবেন। 

বর্তমানে শাহরুখ যে ফ্ল্যাটে থাকছেন, তার মালিক বলিউডের খ্যাতনামা প্রযোজক বাসু ভাগনানি ও তার ছেলে জ্যাকি ভাগনানি। পালি হিলের এই দ্বিতল ফ্ল্যাটটি মাসিক ২৪ লাখ রুপিতে ভাড়া নিয়েছেন কিং খান। 

জানা গেছে, মান্নাতের ভেতর ও বাইরের আমূল পরিবর্তনের জন্য ২০২৪ সালেই প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়েছেন শাহরুখপত্নী গৌরী খান। নকশায় বড় ধরনের পরিবর্তনের পাশাপাশি বাংলোটিতে আরও দুটি নতুন তলা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভাড়াটে হিসেবে শাহরুখের ব্যবহারে মুগ্ধতা প্রকাশ করেছেন বাড়ির মালিক জ্যাকি ভাগনানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, শাহরুখ অত্যন্ত বিনয়ী এবং তার মতো একজন মানুষ হওয়া ভাগ্যের বিষয়। খ্যাতির শীর্ষে থাকলেও তিনি অতিথিদের অত্যন্ত সম্মান প্রদর্শন করেন এবং বাড়ির দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন। জ্যাকির মতে, মানুষ হিসেবে শাহরুখ খানকে ১০ নম্বরের মধ্যে ১১ দেওয়া উচিত।

মান্নাতের সংস্কার কাজ সম্পন্ন হতে প্রায় দুই বছর সময় লাগতে পারে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে পুনরায় নিজের প্রিয় বাংলোয় ফিরে যাবেন শাহরুখ ও তার পরিবার। তবে আপাতত পালি হিলের সেই অভিজাত ফ্ল্যাটেই সন্তানদের নিয়ে সময় কাটাচ্ছেন এই বলিউড মেগাস্টার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়