মনিরুল ইসলাম : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, রেডিও ভূমির স্টেশন প্রধান, চ্যানেল আই এর অনুষ্ঠান বিভাগের পরিচালক শামস সুমন ( ৬১) আর নেই।
আজ (১৭ মার্চ) সন্ধ্যা ০৬টা ৪৩ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি বেশ কয়েকটি চলচ্চিত্র ছাড়াও অসংখ্য নাটকে অভিনয় করেছেন। ছোটবেলা থেকেই তিনি রেডিওর শিল্পী হিসেবে ছিলেন খ্যাতিমান। মঞ্চ ও টিভিতে দুর্দান্ত অভিনয় করেছেন। তিনি স্বপ্নপুরন চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে এক কন্যা সন্তান ও স্ত্রী রেখে যান। আগামীকাল সকাল ১০ টায় চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা এবং সন্ধ্যায় রাজশাহীতে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।