শিরোনাম
◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৭ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

যে কারণে রাজের সঙ্গে পরীমনির বিচ্ছেদের, নেপথ্যে কারণ নিয়ে যা জানাগেল

ঢালিউডের সবচেয়ে আলোচিত সম্পর্কগুলোর একটি ছিল পরীমনি ও শরিফুল রাজের দাম্পত্য। বিচ্ছেদের তিন বছর পেরিয়ে গেলেও তাদের সম্পর্ক ভাঙার কারণ নিয়ে কৌতূহল আজও কমেনি। বিশেষ করে আলোচনায় এসেছে—এই ভাঙনের পেছনে কি অন্য কোনো ব্যক্তি জড়িত ছিলেন? এবার সেই প্রশ্নের সরাসরি জবাব দিলেন পরীমনি নিজেই।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পডকাস্টে অতিথি হয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। সেখানে তিনি স্পষ্ট ভাষায় জানান, রাজের সঙ্গে তার বিচ্ছেদের পেছনে কোনো তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতা নেই।

পরীমনির মতে, সম্পর্ক ভাঙার মূল কারণ ছিল বোঝাপড়ার অভাব। তিনি বলেন, ‘সংসার টিকিয়ে রাখতে যে ধৈর্য, দায়িত্ববোধ আর পারস্পরিক সমর্থন দরকার—সেটার ঘাটতি ছিল। চেষ্টা যে দুজনকেই করতে হয়, এই বিষয়টা সে বুঝত না।

বিনোদন অঙ্গনে ছড়িয়ে পড়া একটি প্রচলিত অভিযোগ নিয়েও কথা বলেন তিনি। অনেকেই দাবি করেন, পরীমনির কারণেই নাকি রাজ সন্তানের খোঁজখবর নিতে পারছেন না। এই বক্তব্যকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন অভিনেত্রী। তার ভাষায়, ‘এই কথাটা সম্পূর্ণ ভুল।

এ ধরনের কথা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।’ রাজের কাছে নিজের প্রত্যাশার কথাও অকপটে জানান পরীমনি। তিনি বলেন, ‘আমি চাই, রাজ নিজে থেকেই উপলব্ধি করুক যে তার একটি সন্তান আছে। কাউকে কিছু না বললেও সেই দায়িত্বটা যেন নিজের ভেতর থেকে আসে।’

উল্লেখ্য, ২০২২ সালের শুরুতে শরিফুল রাজ প্রথম প্রকাশ্যে জানান, পরীমনি মা হতে চলেছেন।

একই সঙ্গে সামনে আসে তাদের বিয়ের খবর। পরবর্তীতে পরীমনিও নিশ্চিত করেন, ২০২১ সালের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে তাদের বিয়ে হয়েছিল। ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় তাদের একমাত্র সন্তান।

পরবর্তী সময়ে দাম্পত্য জীবনে একাধিকবার টানাপোড়েন তৈরি হলেও সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করেছিলেন তারা। তবে রাজের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কয়েকজন অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশ পাওয়াকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়। সেই ঘটনার পর সম্পর্কের অবনতি চূড়ান্ত রূপ নেয়।

শেষ পর্যন্ত দুজনই আলাদা আলাদা বক্তব্যে নিজেদের অবস্থান পরিষ্কার করেন। সব আলোচনা ও প্রক্রিয়া শেষে ২০২৩ সালের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ কার্যকর হয়।

ব্যক্তিগত জীবনের এই অধ্যায় পেছনে ফেলে দুজনেই এখন কাজ নিয়ে ব্যস্ত। পরীমনিকে সর্বশেষ দেখা গেছে ‘ফেলুবক্সী’ সিনেমায়। সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ ছবিতে অভিনয় করবেন তিনি। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘গোলাপ’ ও ‘ডোডোর গল্প’।

অন্যদিকে শরিফুল রাজ ঈদে মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেছেন। সামনে তার ঝুলিতে রয়েছে ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘জীবন অপেরা’সহ একাধিক নতুন চলচ্চিত্র। সূত্র: কালেরকন্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়