শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫৭ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার সৃজিতের সঙ্গে খারাপ অভিজ্ঞতার কথা নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’তে অভিনয় করেন আজমেরী হক বাঁধন। তখনকার অভিজ্ঞতা নিয়ে কথা বললেন তিনি।

২০২১ সালে কলকাতায় সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পায় ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি।’  এই সিনেমায় প্রথমবারের মতো ওপার বাংলার পরিচালকের সঙ্গে কাজ করেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। 

এই সিরিজটি দর্শকমহলে বিশেষ প্রশংসিত না হলেও, মুসকান জুবেরি চরিত্রে বাঁধনের আবেদন মনে ধরেছিল দর্শকের। কিন্তু যে কাজ করে এত প্রশংসা, পুরস্কার, সেই কাজের অভিজ্ঞতা নাকি মোটেও সুখকর নয় অভিনেত্রীর কাছে। 

সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন বাঁধন। 

অভিনেত্রী বলেন, ‘আমার সৃজিতের সঙ্গে কলকাতায় শুটিংয়ের অভিজ্ঞতা প্রচণ্ড খারাপ। ওই ইউনিটের সঙ্গে আমার অভিজ্ঞতা খুবই খারাপ। কিন্তু সেখানে যদি এমন কেউ থেকে থাকেন, যারা আমাকে সাপোর্ট করেছেন, তারা হলেন সিরিজের সিনেম্যাটোগ্রাফার, কেশবিন্যাসশিল্পি এবং রাহুল বোস। তারা আমার পাশে থেকেছেন। তাদের সেই সাপোর্ট আমি সারা জীবন মনে রাখব। কারণ ওই সময়টা আমার জীবনে কখনও আসবে না।’

বাংলাদেশ থেকে উঠে আসা বাঁধন ‘রেহানা মরিয়ম নূর’-এর মাধ্যমে আন্তর্জাতিক স্তরে প্রশংসা কুড়িয়েছিলেন। অন্যদিকে সৃজিত তার ধারালো কাহিনি বলা আর ব্যতিক্রমী চরিত্র নির্মাণের জন্য সমানভাবে সমাদৃত। তাদের একসঙ্গে কাজ যে নিঃসন্দেহে এক অনন্য সৃজনশীল মেলবন্ধন, তা নিয়ে নিশ্চিত ছিলেন দর্শক। কিন্তু বাঁধনের এই তিক্ত অভিজ্ঞতার কথা ছিল আড়ালেই। যা বহুদিন পরে প্রকাশ্যে আনলেন। 

২০২৩ সালে বাঁধন বলিউডে অভিষেক করেন বিশাল ভরদ্বাজ পরিচালিত খুফিয়া  ছবির হাত ধরে। টাবু এবং আলি ফজলের মতো নামী অভিনেতাদের সঙ্গে সমানতালে অভিনয় করে পৌঁছে যান নতুন উচ্চতায়। 

অন্য দিকে, সৃজিত ব্যস্ত নতুন ছবির প্রস্তুতিতে। নাম ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ ছবি প্রসঙ্গে পরিচালক জানালেন, আগামী বছর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ উপন্যাস প্রকাশিত হওয়ার শতবর্ষ। ১৯২৬ সালের ৩১ অগাস্ট এই বই প্রকাশিত হয়েছিল। ইংরেজ সরকার বইটিকে নিষিদ্ধ করে দেয় ১৯২৭ সালের জানুয়ারি মাসে। ইংরেজ সরকারের বিরুদ্ধে গর্জে ওঠা, বই নিষিদ্ধ হওয়া এবং সমাজে তার প্রভাব, পুরোটা নিয়েই এই ছবি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়