শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ১০:৩০ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকাশ্যে এলো সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি

সিসিটিভি ক্যামেরায় দুষ্কৃতকারী যুবক ও বলিউড স্টার সাইফ আলী খান। ছবি: সংগৃহীত

ঘটনার একদিন পর প্রকাশ্যে এলো বলিউড স্টার সাইফ আলী খানকে ছুরিকাঘাত করা সেই দুষ্কৃতকারী যুবকের ছবি। বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে আপৎকালীন সিঁড়ি দিয়ে নামতে দেখা যায় তাঁকে। তবে ছবিতে চেহারা দেখা গেলেও তাঁর পরিচয় এখনো শনাক্ত হয়নি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুষ্কৃতকারী ধারালো অস্ত্র দেখিয়ে সাইফের গৃহপরিচারিকাকে হুমকি দেয় এবং তাঁর কাছে ১ কোটি টাকা দাবি করে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। পুলিশই ওই দুষ্কৃতকারীর ছবি প্রকাশ্যে আনে।

প্রাথমিক তদন্ত অনুযায়ী মুম্বাই পুলিশ বলছে, আহত ওই গৃহপরিচারিকার দাবি-বুধবার রাত আড়াইটা নাগাদ সাইফের ছোট ছেলে জে’র ঘরে ছিলেন তিনি। সে সময় বাথরুমের কাছে কারও ছায়া দেখতে পান। ওই ছায়া কারিনা কাপুরের ভাবেন তিনি। তাঁর মনে হয়, ছেলের ঘরে যাচ্ছেন কারিনা। কিন্তু তবে কয়েক মিনিট পর তিনি বুঝতে পারেন কেউ ঘরে ঢুকছে না, অথচ আশপাশে ঘুরপাক খাচ্ছে। তখন ঘর থেকে বের হন তিনি। তখন ওই যুবক তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন।

পুলিশ জানিয়েছে, ওই যুবক অস্ত্রের মুখে চিৎকার করতে নিষেধ করে পরিচারিকাকে। এরপর তাঁর কাছ থেকে ১ কোটি টাকা দাবি করে। এ নিয়ে দু-পক্ষের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। কথা-কাটাকাটির শব্দে সাইফের ঘুম ভেঙে গেলে তিনি ঘর থেকে বেরিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এরপর কিছু বুঝে ওঠার আগেই অভিনেতার ওপর ঝাঁপিয়ে পড়েন ওই যুবক। হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সাইফকে এলোপাতাড়ি আঘাত করে। পরে বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে ঘটনাস্থল ছাড়েন ওই যুবক। মোট ছয়টি জায়গায় গভীর ক্ষত তৈরি হয় সাইফ আলীর।

এ দিকে ঘটনার সময় সাইফের গাড়িচালক অনুপস্থিত ছিলেন। সে কারণে বাড়ি থেকে ইব্রাহিম এবং সারা আলী খানের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছান সন্তানেরা। বাবাকে হাসপাতালে নিয়ে যান ইব্রাহিম। অস্ত্রোপচারের পর বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন সাইফ।

সম্প্রতি সাইফ আলী খান ‘দেবারা পার্ট ১’ সিনেমায় অভিনয় করেছেন। এতে তাঁর সহশিল্পী ছিলেন-জুনিয়র এনটিআর, জাহ্নবী কাপুর, প্রকাশ রাজ ও অন্যরা। সিনেমাটি তেলেগু, তামিল, মালায়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়