শিরোনাম
◈ সরকারের নতুন সিদ্ধান্ত নবম পে-স্কেল নিয়ে, আসছে বড় পরিবর্তন ◈ যুদ্ধের নিন্দায় ঐকমত্য ব্রিকস নেতাদের, আসছে যৌথ ঘোষণা ◈ মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জাতিক পর্যটন-ব্যবসার হাব ◈ হাম উপসর্গে দেশজুড়ে আরো ৭ জনের মৃত্যু ◈ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সর্বোচ্চ উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী ◈ রেলপথে নতুন দিগন্ত: ট্রান্স-এশিয়ান নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ ◈ নেপালে অবৈধভাবে বসবাস ও সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে ১০ বাংলাদেশি গ্রেপ্তার ◈ সি‌পিএলে মিরা‌জের দুর্দান্ত বো‌লিং‌য়ে জিত‌লো গায়ানা, পে‌লেন ম্যাচসেরার পুরস্কার ◈ ‘আমরা কখনোই তাদের ভুলব না’, ৯/১১-এর ২৫ বছর পূর্তিতে ট্রাম্প ◈ বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৫, ০৩:৩৩ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখন বিয়ের বয়স শেষ আমার : শবনম ফারিয়া

কবে বিয়ে করবেন অভিনেত্রী শবনম ফারিয়া? এই প্রশ্ন প্রায়ই ঘুরতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিনেত্রীর ভক্তদের কৌতূহলের শেষ নেই তার প্রেমজীবন ও বিয়েকে ঘিরে। সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন শবনম ফারিয়ার বান্ধবী উপস্থাপক সারা ফ্যায়রুজ যাইমা। বান্ধবীর বিয়েতে শুরু থেকেই উপস্থিত ছিলেন অভিনেত্রী।

সব আয়োজনেই দেখা মিলেছে সরব উপস্থিতি। ফেসবুকে যাইমার বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন শবনম ফারিয়া। যেখানে ভক্তরা জানতে চেয়েছেন, অভিনেত্রী নিজে কবে আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? সেসব প্রশ্নের জবাবে ফারিয়াকেও মজার মজার উত্তর দিতে দেখা গেছে। 

ফেসবুকে ফারিয়ার পোস্টে এক অনুরাগী লিখেছেন, ‘এবার একটা বিয়ে করেন, এখন আপনার সিরিয়াল।

জবাবে শবনম ফারিয়া লেখেন, ‘ভাই, আমি সেই ২০১৯-এ বিয়ে করেছিলাম, এখন বিয়ের বয়স শেষ আমার!’
অপর এক ভক্ত প্রশ্ন করেন, ‘আপনার বিয়ের ছবি কবে আপলোড হবে একটু শুনি?’ জবাবে অভিনেত্রী লেখেন, ‘একজন মানুষ কতগুলো বিয়ের ছবি আপলোড দিবে? একবার তো দিছি! দেখেন, কারো কারো একটা বিয়েই হচ্ছে না! আমি একাধিক বিয়ের ছবি দিলে কেমন বৈষম্য হয় না? মাত্রই না বৈষম্যবিরোধী আন্দোলন করলাম আমরা?’

ফারিয়ার এই খুনসুটি দারুণ উপভোগ করেছেন ভক্তরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার কমেন্টের বিভিন্ন স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে। ভক্তরা প্রত্যাশাও রাখছেন অভিনেত্রীর নতুন জীবন দেখার।

২০১৯ সালে শবনম ফারিয়া ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে।

বিয়ের পর তাদের সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তারা বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন। প্রথম সংসার ভাঙনের পর ২০২২ সালে ফারিয়ার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা যায়। সে সময় দেশের একাধিক গণমাধ্যমে অভিনেত্রীর দ্বিতীয় বিয়ের খবরও প্রচার করা হয়। শোনা যায়, পারিবারিকভাবে গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন শবনম ফারিয়া।

পুরো বিষয়টি নিয়েই সে সময় নীরব ভূমিকায় থাকেন তিনি। বিয়ে নিয়েও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে এখন আবারও একাই দেখা যাচ্ছে ফারিয়াকে। অভিনয়ের পাশাপাশি বর্তমানে একটি রিয়ালিটি শোয়ের বিচারক হিসেবে কাজ করছেন ফারিয়া।  উৎস: কালের কণ্ঠ।

  • সর্বশেষ