শিরোনাম
◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ০৭:০৯ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লস অ্যাঞ্জেলসের দাবানলে আটকে পড়েছেন অভিনেত্রী নোরা ফাতেহি!

অভিনেত্রী নোরা ফাতেহি লস অ্যাঞ্জেলসে আটকে পড়েছেন। এক ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রী নোরা অগ্নিকাণ্ডের বিষয়টি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তার দলকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

অভিনেত্রী ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় বলেন, “আমি লস অ্যাঞ্জেলসে আছি। এখানে ভয়ানক দাবানলে পুড়ে গিয়েছে কয়েকটি অঞ্চল। আমরা মাত্র পাঁচ মিনিট আগে এটির খবর পেয়েছি। তাই আমি দ্রুত আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি এবং আমি এখান থেকে সরে যাচ্ছি। আমি বিমানবন্দরের কাছে যাবো।”

নোরা আরও বলেন, “আজ আমার ফ্লাইট আছে। আমি জানি না আমি ফ্লাইট ধরতে পারবো কি না। আমি আশা করি এটি বাতিল হবে না। এটি ভীতিজনক। আমি আপনাদের আপডেট দেব। আমি আশা করি মানুষ নিরাপদে হয়েছে। আমি এর আগে এরকম দাবানল দেখিনি।”

জনপ্রিয় বলিউড নৃত্যশিল্পী এবং অভিনেত্রী নোরা ফাতেহি। নিজের অভিনয় দক্ষতা আর নৃত্য শৈলী দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। 

প্রসঙ্গত, অভিনেত্রী নোরা লস অ্যাঞ্জেলসে কয়েকটি ইভেন্টে যোগ দেওয়ার জন্যে গিয়েছিলেন। তবে সেখানে গিয়ে চরম বিপর্যয়ের মধ্যে পড়েছেন।

এদিকে, প্যারিস হিলটন থেকে অ্যান্টনি হপকিনসসহ একাধিক হলিউড সেলিব্রিটিদের কোটি টাকার বাড়িও আগুনে ধ্বংস হয়ে গিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়