শিরোনাম
◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ শ্রম অধিকার ইস্যুতে বাংলাদেশসহ ৬০ দেশের আমদানিতে কড়াকড়ি আনছে যুক্তরাষ্ট্র ◈ জ্বালানি তেলের সাশ্রয়ে ভার্চুয়াল সভা-সেমিনার ও প্রশিক্ষণে জোর দেওয়ার নির্দেশ ◈ ভারত-চীন নয়, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি সচিবালয়ে, সাত ঘণ্টা ফোন বন্ধ, প্রশাসনে তোলপাড়

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৪, ০৩:৩২ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ব্যক্তিগত ভিডিও ফাঁস হলো আরেক পাকিস্তানি টিকটকার মরিয়ম ফয়সাল

পাকিস্তানি টিকটকার মরিয়ম ফয়সাল

একের পর এক একান্ত ব্যক্তিগত ভিডিও ফাঁস হচ্ছে পাকিস্তানি টিকটকারদের। গত মাসের ব্যবধানে দেশটির অন্তত পাঁচজন জনপ্রিয় টিকটক তারকার ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা ঘটেছে। যার ফলে এ নিয়ে তৈরি হয়েছে নানা উদ্বেগ।

মাথিরা খান, মিনাহিল মালিক, ইমশা রেহমান ও কানওয়াল আফতাবের পর সম্প্রতি আরেক টিকটক তারকা মরিয়ম ফয়সালের ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। 

ডেইলি পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মরিয়মের এসব কথিত ছবি এবং ভিডিও এক্স ও হোয়াটসঅ্যাপ গ্রুপে কে বা কারা ছড়িয়ে দিয়েছে। একের পর এক টিকটক তারকার ব্যক্তিগত ছবি প্রকাশ্যে আসার ঘটনায় বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ব্যক্তিগত পরিসরের ছবি প্রকাশ্যে আসায় ভুক্তভোগী টিকটক তারকারা সামাজিকভাবে হেনস্তার মুখে পড়ছেন, মানসিকভাবে ভেঙে পড়ছেন। অনেকে আইনি ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিয়েছেন।

তবে কারা এসব ভিডিও প্রকাশ করছেন, তা এখনো জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে মরিয়ম এখনো কোনো কথা বলেননি।

এর আগে টিকটক তারকা মিনাহিল মালিকের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়েছিল। এরপর আরেক টিকটকার ইমশা রহমান, টিভি উপস্থাপিকা মাথিরা খান এবং টিকটকার কানওয়াল আফতাবেরও ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

পরে মাহিরা খান বলেন, ‘আমার ছবি ভুলভাবে ব্যবহার করা হচ্ছে। এটা ন্যক্কারজনক ঘটনা। এটা বন্ধ করা উচিত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়