শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৪, ১০:২৩ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার লড়াই নিয়ে যা বললেন মাধুরী

এবার দেওয়ালি উপলক্ষে আগামী ১ নভেম্বর মুক্তি পাবে আনিস বাজমির ‘ভুল ভুলাইয়া ৩’ ও রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’। মুক্তির আগে থেকেই এ দুই সিনেমার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের বিষয়টা ভারতের বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।

‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিকুয়েলে ‘মঞ্জুলিকা’রূপে আসছেন মাধুরী দীক্ষিত। এদিকে ‘ভুল ভুলাইয়া ৩’ মুক্তির পাশাপাশি ‘সিংহাম এগেইন’এরও মুক্তি হতে চলেছে। এ দুই সিনেমার লড়াই নিয়ে এ নায়িকার ভাবনাটা কী আসলে?

এ প্রসঙ্গে ভারতের গণমাধ্যমে মাধুরী দীক্ষিত বলেছেন, ‘এটা অনুমান করা খুব কঠিন যে কোন ছবি ভালো করবে বা কোন ছবি ভালো করবে না। আমরা সবাই কঠোর পরিশ্রম করেছি। আমরা এক বিনোদননির্ভর ছবি বানানোর চেষ্টা করেছি। আমরা এইটুকু বলতে পারি, আমরা খুব ভালো এক প্রকল্প বানিয়েছি। এখন আমাদের একটাই প্রত্যাশা, দর্শক যেন এই সিনেমাটি পছন্দ করেন।’

বলিউড নায়িকা যোগ করেন, ‘এসব কিছু নির্ভর করছে দর্শকের ওপর। কোন ছবি পছন্দ, তা তারাই বেছে নেবেন। কোন ছবি দেখবেন, এ ব্যাপারে তারাই সিদ্ধান্ত নেবেন।’

প্রসঙ্গত, ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমায় এবার জোড়া ‘মঞ্জুলিকা’কে পর্দায় আনছেন পরিচালক আনিস বাজমি। বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিত, এ দুই নায়িকা এই ফ্র্যাঞ্চাইজিতে ‘মঞ্জুলিকা’ হতে চলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়