শিরোনাম
◈ আগামী বাজেটের পর দেশে মূল্যস্ফীতি আরো বাড়বে: সিপিডি ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৩ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টি ভেজা শাড়িতে উষ্ণতা ছড়ালেন পরীমণি (ভিডিও)

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। বর্তমানে শোবিজে তেমন দেখা না গেলেও ব্যস্ত সময় পর করছেন তিনি। ছেলে ও মেয়ের যত্নের পাশাপাশি সময় দিচ্ছেন নিজেকেও। সামাজিক মাধ্যমে নিয়মিত সরব থাকছেন নায়িকা। অনুরাগীদের মাঝে প্রতিনিয়তই ভাগ করছেন নিজের সুন্দর মুহূর্তগুলো।

কিছুদিন আগে পরীর ওয়ালে দেখা যায়, পানিতে পা ডুবিয়ে বসে আছেন নায়িকা। পরনে শাড়ি, সঙ্গে মুষলধারায় বৃষ্টি। আলগা করে ছেড়ে দেয়া তার ভেজা চুল। চোখ দুটো বন্ধ করে অনুভব করছেন বৃষ্টির ঝাপটা। সেই মুহূর্তের অনুভূতি প্রকাশ করে নায়িকা লেখেন, ‘বসনে বর্ষার রং’।

সেদিন শুধু মাত্র ছবিতেই সীমাবদ্ধ ছিল পরীর এই বিশেষ মুহূর্তটি, এবার পুরো চিত্রটির ভিডিও আনলেন সামাজিক মাধ্যমে। দেখা গেল, পরনে সেই সাদা ব্লাউজের নীল শাড়িটিই। মুষলধারে বৃষ্টি ঝরছে, কোনো এক সুইমিং পুলের পাশেই পরী। ফ্লোরে জমা বৃষ্টির জমা পানির মধ্যেই গুটি গুটি পা ফেলছেন। মাঝে মাঝে দিচ্ছেন ক্যামেরায় পোজ। ভেজা চুলে একটু পর পর মোহনীয় চাহনি; মুখ থেকে সরিয়ে নিচ্ছিলেন ফোঁটায় ফোঁটায় পড়া বৃষ্টির পানি।

ভিডিওটির সঙ্গে একটি ‘পাতা ঝরা বৃষ্টি’ নামে একটি গান জুড়ে দেন পরী। ক্যাপশনে লেখেন, ‘এক পশলা বৃষ্টি। নিজেকে ভালোবাসার মত প্রেম দ্বিতীয়টি আর নেই।’ 

নায়িকাকে এমন মোহনীয় লুকে দেখে আর অনুভূতি ধরে রাখতে পারেননি অনুরাগীরা। পরীর মন্তব্যের সঙ্গেও একমত তারা। তাদের মন্তব্য, ‘নিজেকে ভালবাসলে আলাদা একটা শান্তি পাওয়া যায় ‘ আরেকজন লিখেছেন, ‘যে নিজেকে ভালোবাসতে পেরেছে, সে তার জীবনে সফল হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়