শিরোনাম
◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল ◈ ইংরেজি শিখতে সচিবদের বিদেশ সফর, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলো মন্ত্রণালয় ◈ জাতীয় সংসদে যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপিত হচ্ছে না ◈ বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান উদ্ধার ◈ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণ: পরিকল্পনাহীনতার অভিযোগ বিশ্লেষকদের

প্রকাশিত : ০২ মে, ২০২২, ১০:৪৯ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদরাতে এল জেমসের নতুন গান ‘আই লাভ ইউ’ (ভিডিও)

বিনোদন ডেস্ক: দীর্ঘ এক যুগ পর নতুন গান নিয়ে এলেন জেমস। কয়েকদিন আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন, এ ঈদেই বিরতি ভাঙবেন। চাঁদরাতে প্রকাশ করবেন নতুন গান। কথা রাখলেন নগর বাউল। নিয়ে এলেন নতুন গান ‘আই লাভ ইউ’।

গানটি নিয়ে জেমস বলেছিলেন, ‘মাঠে-ময়দানের আমার যারা দর্শক-শ্রোতা, তারা একদম দাবি করে বসেছে যে, নতুন গান লাগবেই। ওদের কারণেই মনে করলাম যে, এখন বোধহয় নতুন গান করা উচিত। এবার যে গানটি করলাম, সেটি একেবারেই আমার মাঠের, ময়দানের দর্শক-শ্রোতাদের জন্য।’

‘আই লাভ ইউ’ গানটি শুরু হচ্ছে এভাবে— ‘ও বন্ধু, তোরাই আমার জান, তোরাই আমার প্রাণ, তোদের ছাড়া বন্ধু আর, গাইতে চায় না প্রাণ।’ জেমস ও বিশু শিকদার লিখেছেন গানটি। সুর করেছেন জেমস। সোমবার সন্ধ্যায় বসুন্ধরা ডিজিটালের ইউটিউব ও ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে গানটি।

নগরবাউল ভক্তদের জন্য গানটি এবার ঈদের সেরা উপহার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জেমস বলেছেন, আরও কয়েকটি নতুন গানের প্রস্তুতি চলছে। গানগুলো ধীরে ধীরে প্রকাশ পাবে। একটি অ্যালবাম প্রকাশেরও পরিকল্পনা করছেন নগর বাউল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়