শিরোনাম
◈ ৭১ সালে জামায়াতের ভূমিকা পরিস্কার করা উচিত: মির্জা ফখরুল  ◈ চাহিদা ও দাম দুটোই কমেছে, ইউরোপে চাপে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে ◈ কারিগরি ত্রুটিতে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং ◈ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান ◈ জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে ◈ বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় সমঝোতা কি ভেস্তে যাবে ◈ জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল 

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ০৯:৩৪ রাত
আপডেট : ২৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎লালমনিরহাটে একটি রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ​লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটে পচা-বাসি ও দুর্গন্ধময় দই-মিষ্টি বিক্রির দায়ে ‘সাঁগাই বাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট’ নামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অপরাধ স্বীকার করায় হোটেলের ম্যানেজার ইকবাল হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

​বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জেলা জজ আদালতের পাশে অবস্থিত ওই রেস্টুরেন্টে এই অভিযান পরিচালনা করেন লালমনিরহাট ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলা উদ্দিন।

​আদালত সূত্রে জানা গেছে, জেলা জজ আদালতের পার্শ্ববর্তী ওই হোটেলে দীর্ঘদিন ধরে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পচা-বাসি ও দুর্গন্ধযুক্ত দই-মিষ্টি বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা মেলায় এবং ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হওয়ায় হোটেল কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া হোটেলের ব্যবস্থাপক ইকবালকে তিন মাসের জেল দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

​অভিযান শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলা উদ্দিন সাংবাদিকদের জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় পচা-বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন আইনত দণ্ডনীয় অপরাধ। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জেলাজুড়ে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। ​এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়