শিরোনাম
◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ১০:২৩ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত 

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজার শহর ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এর মধ্যে শহরের বিজিবি ক্যাম্প অটোরিকশা ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে আরোহী সহ দুইজন এবং টেকনাফের মেরিন ড্রাইভে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ও দুপুরে পৃথক এ ঘটনা ঘটেছে।

নিহতরা হল- শহরের বাইসপাস সড়কের বিকাশ বিল্ডিং এলাকার মোটর সাইকেল গ্যারেজের কর্মচারী মোহাম্মদ কামরুল (১৮) ও বিজিবি ক্যাম্প এলাকায় বসবাসকারি মহেশখালী উপজেলার বাসিন্দা কামাল উদ্দিন (৩৫) এবং টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার মৃত সিকদার আলীর ছেলে ইসহাক আহমদ (৬৫)।

স্থানীয়দের বরাতে কক্সবাজার সদর থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, দুপুর ১ টার কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় বাস টার্মিনালমুখি একটি দ্রুত গতির মোটর সাইকেল এক পথচারীকে ধাক্কায় দেয়। এতে মোটর সাইকেল আরোহীও গাড়ী থেকে ছিটকে পড়ে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা আহতদের চাপা দেয়। 

Advertisement

পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মেরিন ড্রাইভের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকায় টেকনাফমুখি একটি মোটর সাইকেলের ধাক্কায় ইসহাক আহমদ নামের এক বৃদ্ধের নিহত হয় বলে জানান, বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, কক্সবাজার বেড়াতে আসা দুই পর্যটক মোটর সাইকেলটি ভাড়া নিয়ে টেকনাফ যাচ্ছিল। পথিমধ্যে মারিশবুনিয়া এলাকায় পৌঁছলে সড়ক পার হওয়ার সময় পথচারী ওই বৃদ্ধকে ধাক্কায় দেয়। পরে স্থানীয়রা আহত বৃদ্ধকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর মোটর সাইকেল আরোহীরা পালিয়ে গেলেও গাড়ীটি জব্দ করা হয়েছে বলে জানান, পরিদর্শক দুর্জয় বিশ্বাস।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও ) মো. শহীদুল আলম জানান, দুপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৩ ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

নিহতদের লাশ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ