শিরোনাম
◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৪, ০৭:১৯ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিষেকের গোপন তথ্য ফাঁস করলেন কারিনা

‘রিফিউজি’ ছবির হাত ধরে বি-টাউনে পা রেখেছিলেন দুই স্টারকিড অভিষেক বচ্চন এবং কারিনা কাপুর। জে পি দত্ত পরিচালিত এই ছবি দারুণ সাফল্য পেয়েছিল। সাফল্য সত্ত্বেও ছবি তৈরি করতে গিয়ে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছিল। কারণ অভিষেক বচ্চনের সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে রীতিমতো দ্বিধাবোধ করতেন করিনা। আসলে অমিতাভ-পুত্রকে দাদার চোখে দেখতেন তিনি।

সিমি গরেওয়ালের শো-এ উপস্থিত হয়ে কারিনার উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন অভিষেক বচ্চন। তিনি বলেছিলেন যে, ‘ওই দৃশ্যে আমাকে রীতিমতো ছাড়খাড় করে দেওয়ার জন্য আমি তোমায় কোনও দিন ক্ষমা করতে পারব না। আমার মনে আছে যে, তুমি এসে প্রথম যে কথাটা বলেছিলে, সেটা হল - এবি এটা আমাদের একসঙ্গে প্রেমের প্রথম দৃশ্য। আর আমি কীভাবে তোমার প্রেমে পড়তে পারি? তুমি তা আমার দাদার মতো।’

আসলেই তাদের সম্পর্কের সমীকরণটা ছিল অনেকটা বোন আর দাদার মতো। কারণ কারিনার দিদি তথা অভিনেত্রী কারিশমা কাপুরের সঙ্গে সেই সময় অভিষেকের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু ভাগ্যের পরিহাসে সেই সম্পর্ক পরিণতি পায়নি। ফলে আলাদা হয়ে যায় কারিশমা এবং অভিষেকের পথ।

সেই সময় কারিনা রাজীব মসন্দকে বলেছিলেন যে, ‘আমি সব সময় এটা বজায় রেখে চলেছি যে, অভিষেকই হল প্রথম অভিনেতা, যার সঙ্গে আমি আমার প্রথম শট দিয়েছি। এর ফলে আমার মনে তার একটা বিশেষ জায়গা রয়েছে। যেটা অন্য কোনও অভিনেতা কিংবা অন্য কেউ নিতে পারবেন না। আমি যখন ওর দিকে তাকাই, তখন আমি ওকে গর্ব আর আনন্দের সঙ্গেই দেখি। কিন্তু সব কিছু যেন তিক্ত হয়ে গেল। এটাই খারাপ লাগে।’ সূত্র : ঢাকাপোস্ট

এ অভিনেত্রী আরও বলেন, ‘ও যদি আমার সঙ্গে ছবি করতে না চায়, কিংবা উল্টোটাও হতে পারে। কারণ আমি বুঝি যে, আমাদের দু’জনের কমফোর্ট লেভেলই আর আগের মতো নেই। আমার মনে হয়, মানুষের এটা শ্রদ্ধা করা উচিত।’

প্রসঙ্গত বচ্চন পরিারের বধূ হওয়ার সুযোগ পাননি কারিশমা কাপুর। ২০০৩ সালে সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। যদিও খুবই খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়েই ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয়েছে তাদের। 

কারিশমা এবং সঞ্জয়ের দুই সন্তান সামায়রা এবং কিয়ান কাপুর। এদিকে ২০০৭ সালে ঐশরিয়া রাইয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিষেক। তাঁদের জীবনে এসেছে এক কন্যাসন্তান আরাধ্যা বচ্চন।