শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাহসান-মিথিলাকে বিশেষ বার্তা সৃজিতের

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ছবি এঁকে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে প্রতিবাদ করেছে তাহসান কন্যা আইরা। তাহসান-মিথিলার সন্তান হলেও আইরা ভারতীয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের খুব পছন্দের। আইরাকে সব সময় নিজের মেয়ে বলেই মনে করেন তিনি। আর সেই কারণেই মেয়ের আঁকা প্রতিবাদী ছবির কারণে গর্বে বুক ফুলে উঠেছে তার।

[৩] সামাজিক মাধ্যমে এবার আইরার সেই আঁকা ছবি শেয়ার করেন পরিচালক। একই সঙ্গে মা-বাবা তাহসান-মিথিলাকে বিশেষ বার্তা দিলেন সৃজিত।

[৪] পরিচালকের শেয়ার করা আইরার হাতে আঁকা ছবিতে দেখা যায়, রাস্তায় কিছু মৃতদেহ পড়ে রয়েছে। একপাশে কিছু মানুষের জমায়েত। তাদের কারও হাতের পোস্টারে ইংরেজিতে লেখা- ‘আমরা বিচার চাই।’ আবার কোনো ব্যানারে লেখা- ‘আমরা স্বাধীনতা চাই।’ ছবিটির একেবারে ওপরের দিকে বাংলাদেশের দেশাত্মবোধক গানের লাইন- ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।’

[৫] ছবি শেয়ার করে সৃজিত মুখোপাধ্যায় লিখেছেন, ‘এটাই সম্ভবত আমার খুদে রাজকন্যার আঁকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি। ঠিক ওর জন্য যতটা গর্ব হয়, ততটাই গর্ববোধ করি ওর মা-বাবা মিথিলা এবং তাহসানের জন্য। গোটা পরিবার ওকে খুব সুন্দর করে বড় করে তুলেছে।’

[৬] সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জ্বলে উঠেছিল দেশ। তবে এখন কিছুটা শান্ত হলেও ছাই চাপা আগুনের মতো প্রতিবাদের রেশ এখনও বর্তমান। বৃহস্পতিবার সকালে ঢাকার ফার্মগেটে প্রতিবাদী মিছিল হয়েছিল। সেখানে মিছিলে হাঁটতে দেখা যায় অভিনেতা মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, রাফিয়াত রশিদ মিথিলা, আশফাক নিপুণ থেকে সোহেল মণ্ডলের মতো একাধিক শিল্পীকে। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসসিডি/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়