শিরোনাম
◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৬:৫৫ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগদান সারলেন এমা রবার্টস

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বাগদান সারলেন অভিনেত্রী ও সংগীতশিল্পী এমা রবার্টস। দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা কোডি জনের সঙ্গেই বাগদান সারেন এই মার্কিন তারকা। বুধবার ইনস্টাগ্রামে এ খবর তিনি নিজেই জানিয়েছেন।

[৩] কোডি জনের সঙ্গে নিজের হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেন এমা রবার্টস। এর ক্যাপশনে লেখেন, ‘মা সবাইকে বলে দেওয়ার আগেই জানিয়ে রাখলাম।’ ছবিতে এমার অনামিকায় একটি আংটি দেখা গেছে। ইনস্টাগ্রামে পরিবারের সদস্য ও সহকর্মীরা এই জুটিকে অভিনন্দন জানিয়েছেন।

[৪] অনেকটা চুপিসারে প্রেম করেছেন এমা ও কোডি। ২০২২ সালের আগস্টের দিকে ইনস্টাগ্রামে দুজনের ছবি পোস্ট করে প্রেমের সম্পর্কটা প্রকাশ্যে আনেন তারা। এর পর থেকে বিভিন্ন আয়োজনে একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। সূত্র: পেজ সিক্স

[৫] শেষ ‘স্পেস ক্যাডেট’ চলচ্চিত্রে দেখা গেছে এমাকে। অন্যদিকে, ‘দ্য রকি’, ‘ইন দ্য ডার্ক’র মতো আলোচিত সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন কোডি জন।

এসসিডি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়