শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৭:০৬ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিআইডির বড় ভাইদের টিপস নিচ্ছেন শিরিন শিলা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শিরিন শিলা। ছবিতে সিআইডি অফিসার চরিত্রে দেখা যাবে তাকে। চরিত্র ফুটিয়ে তুলতে পরিচিত সিআইডি কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন এই ঢালিউড নায়িকা। আগস্টের প্রথম সপ্তাহে ঢাকা, গাজীপুর ও কক্সবাজারে শুরু হচ্ছে শিলার নতুন সিনেমা ‘গবেট’-এর শুটিং।

[৩] নতুন এই ছবিতে যুক্ত হওয়া প্রসঙ্গে শিরিন শিলা বলেন, ‘ছবিটার গল্প ডিফ্রেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং। পড়ে সেটাই মনে হয়েছে। তাই কাজটা করতে রাজি হয়েছি। আর সঙ্গে আছেন একঝাঁক গুণী অভিনয়শিল্পী। এই ছবিতে কাজ করতে আর ভাবতে হয়?’

[৪] ‘গবেট’ ছবিতে শিলার নায়ক কায়েস আরজু। ছবিটি পরিচালনা করবেন দেবাশীষ সরকার। এ ছবিতে সিআইডি অফিসারের চরিত্রে অভিনয় করতে প্রস্তুতি নিতে হচ্ছে শিলাকে। এ বিষয়ে তিনি বলেন, ‘নতুন এ ছবিতে আমার চরিত্রটি সিআইডি অফিসারের। বেশ কয়েক দিন আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করেছি। সিআইডির বড় ভাইদের সঙ্গে কথা বলছি আমার ক্যারেক্টার নিয়ে। তারাও আমাকে খুটিনাটি টিপস দিচ্ছেন, যাতে দর্শকদের সামনে নিখুঁতভাবে সিআইডি হয়ে উঠতে পারি। আশা করছি দর্শকেরা ভিন্ন কিছু পাবেন।’ 

[৫] সিনেমাটিতে আরজু-শিলা ছাড়া আরও অভিনয় করছেন আবুল হায়াত, দিলারা জামান, নাদের চৌধুরী, সমু চৌধুরী, আহমেদ শরীফ, বড়দা মিঠু প্রমুখ।

[৬] এদিকে, চলতি বছরে মেহেদি হাসান নির্মিত ‘শেষ বাজি’ সিনেমায় দেখা গেছে শিরিন শিলাকে। মানুষের জীবনে জুয়ার নেতিবাচক প্রভাবকে নিয়ে থ্রিলার ঘরানার গল্পের সিনেমা এটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, সিলভি প্রমুখ।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়