শিরোনাম
◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়

প্রকাশিত : ১৫ জুন, ২০২৪, ০৬:২২ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২৪, ০৬:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিপজলের বড় ভাই বাদশা মারা গেছেন

শিমুল চৌধুরী ধ্রুব: [২] হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা গেছেন চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি হাজি মো. শাহাদাৎ হোসেন ওরফে বাদশা। তিনি অভিনেতা, প্রযোজক ও বিশিষ্ট ব্যবসায়ী মনোয়ার হোসেন ডিপজলের বড় ভাই।

[৩] জানা গেছে, শুক্রবার ভোর ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান এ প্রযোজক।

[৪] এর আগে ফেসবুক পোস্টে ডিপজল ভাইয়ের জন্য দোয়া চেয়ে লিখেছিলেন, আমার বড় ভাই হাজি মো. শাহাদাৎ হোসেন (বাদশা ভাই) শুক্রবার ভোর ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, কল্যাণপুরে চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।

[৫] এদিকে, চলচ্চিত্র ছাড়াও ব্যবসায় ব্যস্ত সময় কাটছে ডিপজলের। অনেক বছর পর ইজারা নিয়েছেন গাবতলী পশুর হাটের। এছাড়া তিনটি সিনেমা হল নিয়ে মাল্টিপ্লেক্স নির্মাণ করছেন বলে জানিয়েছেন তিনি।

এসসিডি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়