শিরোনাম
◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের ◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা!

প্রকাশিত : ১৫ জুন, ২০২৪, ০৫:৩৭ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২৪, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৌসিফ-তটিনীর ঢাকা টু শ্রীমঙ্গল সফর

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ঈদের আগেই ঢাকা থেকে শ্রীমঙ্গল সফরে গেলেন সময়ের দুই জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব ও তটিনী। সঙ্গে আরও ছিলেন কিংকর আহসান, জীবন রায়, ইরা প্রমুখ।

[৩] এই যাওয়াটা বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য হলেও মূলত সেটি নাটকের গল্পের বিয়ে। সফরটাও শুটিংয়ের সুবাদেই হলো তৌসিফ-তটিনীর। এই দুজনকে জুটি করে ঈদের বিশেষ নাটক নির্মাণ করলেন প্রবীর রায় চৌধুরী। নির্মাতার সঙ্গে এর যৌথ চিত্রনাট্য লিখেছেন অনিক ইসলাম। বিশেষ এই নাটকটির নাম ‘লাভ অ্যাঙ্গেল’।

[৪] নির্মাতা প্রবীর জানান, এটি যেমন জার্নির গল্প তেমনই বন্ধুত্ব ও প্রেমের গল্প। তৌসিফ-তটিনীসহ সবাই দারুণ অভিনয় করেছেন। আসলে এমন একটি কাজ সঠিক টিমওয়ার্ক ছাড়া হয় না। আমি সেই সমর্থন শিল্পী-কুশলীদের কাছ থেকে পেয়েছি। আশা করছি, কাজটি দেখে দর্শকরা আরাম পাবেন।  

[৫] নির্মাতা জানান, ঈদের সপ্তাহের বিশেষ আয়োজন হিসেবে ‘লাভ অ্যাঙ্গেল’ উন্মুক্ত হবে ইউটিউব চ্যানেলে।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়