শিরোনাম
◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৪, ০৭:৫৯ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৪, ১২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিল্পী সমিতির শপথ অনুষ্ঠানে হট্টগোল, মারামারি

ইমরুল শাহেদ: [২] ২৩ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ করেছে। নতুন সভাপতি মিশা সওদাগরকে শপথ পড়ান পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ। তখন পাশে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। তারপর অন্যান্য সদস্যদের শপথ পড়ান সভাপতি মিশা সওদাগর। 

[৩] এরপরই শুরু হয় হট্টগোল। একজন প্রত্যক্ষদর্শী জানান, অভিনেত্রী ময়ূরী শপথ অনুষ্ঠানে এসেছিলেন সঙ্গে তার মেয়েকে নিয়ে। একজন সাংবাদিক যখন ময়ূরীর মেয়ের সঙ্গে কথা বলছিলেন তখন মেয়েটি চলচ্চিত্রের নয়, তাকে কেন প্রশ্ন করা হবে বলে প্রতিবাদ করেন অভিনেতা শিবা সানু। এখান থেকে তর্ক-বিতর্ক শুরু হয়ে মারামারি শুরু হয়ে যায় সাংবাদিক ও শিল্পীদের মধ্যে। মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। 

[৪] সূত্রটি আরো জানিয়েছে, এফডিসি চত্বরে তখন উপস্থিত ছিলেন দেড় শতাধিক সাংবাদিক, যাদের বেশির ভাগকেই বলা হয়েছে ভিউজ সন্ধানী ইউটিউবার। বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকরাও অকুস্থলে উপস্থিত ছিলেন। জানা গেছে, কয়েকটি টিভি চ্যানেলের ক্যামেরা ভাঙ্গা হয়েছে। 

[৫] এই নিয়ে চিত্রকর্মী ও সাংবাদিকদের মধ্যে সমঝোতার আলোচনা শুরু হয়েছে। মিশা সওদাগর, ডিপজল ছাড়াও চলচ্চিত্রশিল্পের নেতারা সমঝোতার আলোচনায় উপস্থিত রয়েছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। 

আইএস/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়