শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০২:০৭ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ০২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘গ্রিন কার্ড’ সিনেমার দ্বিতীয় পোষ্টার প্রকাশ

মনিরুল ইসলাম: [২]  নতুন একটি সিনেমা। নাম ‘গ্রিন কার্ড’। ঈদে মুক্তি প্রতিক্ষীত ছবি। কাজী হায়াৎ ও রওশন আরা নিপা পরিচালিত। আমেরিকায় কতটা অসহায় বাংলাদেশীরা তাই তুলে ধরা হবে এই সিনেমায়। 
 
[৩] এই সিনেমার ২য় পোষ্টার প্রকাশিত হয়েছে। এতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী  নায়ক বরেণ্য নির্মাতা কাজী হায়াতের একমাত্র ছেলে কাজী মারুফ।
 
[৪] এর গল্প এবং চিত্রনাট্য তিনি লিখেছেন। ফিল্ম ফ্যাক্টরির ব্যানারে বাংলা ও হিন্দি ভাষায় সিনেমাটি নির্মাণ করা হয়েছে বলে  জানান কাজী মারুফ। 
 
[৫]  বহুদিন ধরে অভিনয়ের বাইরে তিনি। আমেরিকান প্রবাসী। বর্তমানে দেশে এসেছে ছবিটি ঈদে মুক্তি দেবার উদ্দেশ্যে।
 
[৬] নায়ক মারুফ জানান,  এটাই প্রথম কোনো বাংলা সিনেমা, যার পুরোটা শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের জীবনের গল্প তুলে ধরা হয়েছে এই সিনেমায়। 
 
[৭] ‘গ্রিন কার্ড’ সিনেমায় অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি মডেল, ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার নুসরাত তিসাম ও নাজিদা সৈয়দ। আরও আছেন নওশীন, হিল্লোল, শিরিন বকুল, শিল্পী, কাজী আরিশা, রাফি আহমেদ, আকাশ রহমানসহ অনেকে।
 
[৮] নির্মাতা কাজী হায়াৎ আলাপকালে বলেন, এই ছবিটি সেন্সর বোর্ডের সদস্যরা দেখে প্রশংসা করেছেন। আমার বিশ্বাস আমার ভক্ত, সিনেমা দর্শকরা দেখেও ঠকবেন না। জানতে পারবেন একটি গ্রীনকার্ডের জন্য কি করেন বাংলাদেশীরা। 
 
এমআই/এইচএ
  • সর্বশেষ
  • জনপ্রিয়