শিমুল চৌধুরী ধ্রুব: [২] বিশ্বের সবচেয়ে বড় অনলাইন চলচ্চিত্রের তথ্যভান্ডার হলো ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)। এখান থেকে জানা যায় বিশ্বের কোন সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ বেশি। সপ্তাহের জনপ্রিয়তায় থাকা সিনেমার তালিকা তৈরি করে আইএমডিবি নিয়মিত। এই সপ্তাহের সেরা পাঁচ সিনেমা ও সিরিজের তালিকায় যে সিনেমাগুলো রয়েছে তা নিয়েই এই প্রতিবেদন।
[৩] রেটিং এগিয়ে ‘ডিউন পার্ট টু’। সিনেমাটির আইএমডিবি রেটিং ৮.৮। সিনেমাটি ২ লাখ ৮০ হাজার দর্শক ভোট দিয়েছেন। তার মধ্যে ১ লাখ ১৯ হাজার ভক্ত ১০–এ ১০ দিয়েছেন।
[৪] এই তালিকায় শীর্ষে রয়েছে ৭ মার্চে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘দ্য জেন্টলম্যান’। সিরিজটির আইএমডিবি রেটিং ৮.২। কমেডি ঘরানার সিরিজটি পরিচালনা করেছেন গাই রিচি। অভিনয় করেছেন থিও জেমস, কায়া স্কডিলারিয়ো প্রমুখ।
[৫] অ্যাকশন ও থ্রিলার সিনেমা ‘দ্য রোড হাউস’ মুক্তির পর দর্শকদের পছন্দের তালিকায় ছিল। কিন্তু সিনেমাটির সেই অর্থে আইএমডিবি রেটিং নেই। মাত্র ৬.২। তবে সিনেমাটিকে ভোট দিয়েছেন ৫৭ হাজার দর্শক।
[৬] অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি ঘরানার সিরিজ ‘থ্রি বডি প্রবলেম’। সিরিজটি ২১ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পায়। সাত দিনের মাথায়ই সিরিজটি দর্শকদের পছন্দের তালিকায় চলে এসেছে।
[৭] অস্কারে চারটি শাখায় পুরস্কার জয় করে ‘পুওর থিংস’ সিনেমাটি। ইয়োর্গস ল্যান্থিমস পরিচালিত সিনেমাটি দর্শকদের মন জয় করেছে। এমা স্টোন সিনেমাটির জন্য সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জয় করেছেন। সিনেমাটি এখনো দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে।
এসবি২