শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৪৫ বিকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবানের রুমায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু 

বাবুল খাঁন, বান্দরবান: [২] রুমা-বগালেক সড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. সালেহ (৪৫) নামে মোটরসাইকেল চালক নিহত এবং একই ঘটনায় আজাদ (৩৯) নামে আরও এক বাইক আরোহী আহত হয়েছেন।

[৩] সোমবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার ২ নং রুমা সদর ইউপির ৮ নম্বর ওয়ার্ড  মুনলাই পাড়া সংলগ্ন রুমা-বগালেক সড়কে  এই ঘটনা ঘটে।

[৪] নিহত মো. সালেহ (৪৫) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া এলাকার মিয়া হোসেনের ছেলে। আহত আজাদ (৩৯)ও একই এলাকার মৃত হাজী আবদুল মিয়ার ছেলে।

[৫] স্থানীয় সূত্রের তথ্যমতে, বেলা সাড়ে ১২ টায় রুমা-বগালেক সড়কের মুনলাই পাড়া এলাকায় বগালেকগামী টিএস ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে বাইক চালক ও বাইক আরোহী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় আহতদের রুমা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহত বাইক চালক সালেহকে (৪৫) মৃত ঘোষণা করেন।

[৬] রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং আহত ব্যাক্তি চিকিৎসাধীন রয়েছে বলে জানান।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়