শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ০১:১৯ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আই‌পিএল, সূর্যবংশীর ব‌্যা‌টিং তাণ্ডবে ১২ ওভারেই ম‌্যাচ জিত‌লো রাজস্থান

স্পোর্টস ডেস্ক : বাহাত্তর ঘণ্টা আগে নিজের ১৫তম জন্মদিন পালন করেছেন বৈভব সূর্যবংশী। তখন থেকেই আলোচনা শুরু হয়, এখনই চাইলে ভারতের জাতীয় দলে নামানো যাবে বাঁহাতি ব্যাটারকে। আর এত অল্প বয়সে কেনো এই আলোচনা, সেটি আইপিএলের প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন রাজস্থান রয়্যালস ওপেনার।

গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে সোমবার রাতের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বোলারদের রীতিমতো কচুকাটা করেছেন সূর্যবংশী। বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৫ বলে ফিফটি করেছেন ১৫ বছর বয়সী এই ওপেনার। তার তাণ্ডবে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে রাজস্থান।

ব্যাটিং ব্যর্থতার ম্যাচে আগে ব্যাট করে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় চেন্নাই। জবাবে ১২.১ ওভারে ম্যাচ জিতে নেয় আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা। 

রান তাড়ায় মুখোমুখি প্রথম বলে জীবন পান সূর্যবংশী। পরের বলেই ছক্কা মেরে চেন্নাইয়ের হতাশা আরও বাড়িয়ে দেন রাজস্থানের ওপেনার। এরপর একই ছন্দে এগিয়ে পাওয়ার প্লের ভেতরেই মাত্র ১৫ বলে ফিফটি পূর্ণ করেন বাঁহাতি এই কিশোর।

advertisement

আইপিএলে রাজস্থানের হয়ে এটি দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড। ২০২৩ সালে ১৩ বলে ফিফটি করে দ্রুততম ফিফটির মালিক সূর্যবংশীর উদ্বোধনী সঙ্গী যশস্বী জয়সওয়াল। সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতেই ৭৪ রান করে ফেলে রাজস্থান।

সপ্তম ওভারে থামে সূর্যবংশীর ইনিংস। ড্রেসিং রুমে ফেরার আগে ৪ চার ও ৫ ছক্কায় ১৭ বলে ৫২ রানের টর্নেডো ইনিংস খেলেন ১৫ বছর বয়সী ব্যাটার। 

পরে ৯ বলে ১৮ রান করে আউট হন ধ্রুব জুরেল। এরপর আর উইকেট পড়তে দেননি জয়সওয়াল ও রিয়ান পরাগ। শেষ পর্যন্ত ৩৬ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন জয়সওয়াল। পরাগের ব্যাট থেকে আসে ১৪ রান।
চেন্নাইয়ের পক্ষে ২টি উইকেটই নেন আনশুল কাম্বোজ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে একদমই সুবিধা করতে পারেনি চেন্নাই। পাওয়ার প্লের মধ্যে মাত্র ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। সেখান থেকে নিয়মিত উইকেট হারিয়ে ৮২ রানে ৮ ব্যাটার ড্রেসিং রুমে ফিরলে একশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

আট নম্বরে নেমে ৩৬ বলে ৪৩ রানের ইনিংস খেলে দলকে একশ পার করান জেমি ওভারটন। দশম উইকেটে কাম্বোজের সঙ্গে তিনি গড়েন ৩৩ রানের জুটি। রাজস্থানের হয়ে ২টি করে উইকেট নেন জফ্রা আর্চার, নান্দ্রে বার্গার ও রবীন্দ্র জাদেজা।

  • সর্বশেষ