শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:০৯ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসির আয় দুই কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা ৭৪ শতাংশ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

এম এম লিংকন: [২] অর্থাৎ ২৭ টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে মোট ১৪৫৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন। দ্বাদশ নির্বাচনে  মোট ১৯৬৯ জন প্রার্থী অংশ গ্রহণ করেন।  

[৩] সংসদ নির্বাচনে প্রার্থীকে ২৫ হাজার টাকা জামানত দিতে হয়। তবে,যাদের জামানত বাজেয়াপ্ত হয়নি সে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রাষ্ট্রীয় কোষাগার থেকে এই টাকা তুলে নিতে পারবেন।

[৪] নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে এ তথ্য জানানো হয়। এর আগে মাঠ পর্যায়ের রিটার্নিং অফিসাররা এ সব তথ্য ইসিতে পাঠান। 

[৫] নির্বাচনী বিধিমালা অনুযায়ী, নির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হয়। এতে ২৩টি দলের সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জাতীয় পার্টি ২৬৩ আসনে প্রার্থী দিয়ে ২৩৬টি আসনে জামানত হারিয়েছে। তৃণমূল বিএনপি ১৩৫টি আসনে প্রার্থী দিয়ে সবগুলোতেই জামানত হারিয়েছে। সম্পাদনা: কামরুজ্জামান

এমএল/কে/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়