শিরোনাম
◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:১৪ বিকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোনো প্রার্থীতা প্রত্যাহার না হলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

সংরক্ষিত নারী আসনের সব মনোনয়নপত্র বৈধ

এম এম লিংকন: [২] দ্বাদশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসনে জমা দেওয়া ৫০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মনিরুজ্জামান তালুকদার।

[৩] সোমবার ( ১৯ ফেব্রুয়ারি) এ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা। কোনো প্রার্থীতা প্রত্যাহার না হলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

[৪] রোববার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ৪৮ জনের এবং জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নুর নেতৃত্বে ২ জনের মনোনয়ন পত্র আলাদা আলাদাভাবে রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করেন।

[৫] কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি।

[৬] দ্বাদশ জাতীয় সংসদের সাধারণ আসনে বিজয়ী সংসদ সদস্যরা এই ভোটের ভোটার। সম্পাদনা: কামরুজ্জামান

এমএমএল/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়