শিরোনাম
◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান ◈ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ◈ ‘আমলনামা’ প্রকাশ: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সংস্কারের প্রতিবেদন

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩, ০৮:৫৭ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুধবার ইইউ’র সঙ্গে যৌথ সভায় বসবে ইসি 

এম এম লিংকন: [২] এই যৌথ সভায় ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আলোচনা হবে। 

[৩] নির্বাচন কমিশনের সঙ্গে সভায় ইইউ’র মিশনের প্রধানসহ ১০ সদস্যের প্রতিনিধি আসার কথা রয়েছে।

[৪] মঙ্গলবার (২৮ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান ইসির জনসংযোগ পরিচালক শরিফুল আলম। 

[৫] ইতোমধ্যে ইইউ জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ সদস্যের একটি পর্যবেক্ষক টিম পাঠাবে, এতে দুইজন টেকনিক্যাল এক্সপার্ট থাকবে।

[৬] ইসি সূত্রে জানা যায়, ২২ নভেম্বর ই-মেইলে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে যৌথসভায় বসতে সময় চেয়েছিলেন। তবে তিনি ২৭ নভেম্বর বিকেল তিনটায় সময় চাইলেও সংসদ নির্বাচন মাঠ পরিদর্শনে অন্য কমিশনাররা জেলায় সফররত থাকায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ২৯ নভেম্বর বিকেল ৩টায় ইইউকে সময় দিয়েছেন।

[৭] নির্বাচন দেখতে বিভিন্ন দেশ ও সংস্থার ৮৭ জন পর্যবেক্ষক ইতোমধ্যে আবেদন জানিয়েছে। এছাড়া ৩৪ দেশের চারটি সংস্থার ১১৪ জন পর্যবেক্ষককে ভোট দেখতে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। সম্পাদনা: তারিক আল বান্না 

  • সর্বশেষ
  • জনপ্রিয়