শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ৩১ মে, ২০২৩, ০৫:৩০ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৩, ০৮:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নায়ক ফারুকের আসনে উপনির্বাচন ১৭ জুলাই 

এম এম লিংকন: আনুষ্ঠানিকভাবে এই ভোটের তফসিল বৃহস্পতিবার ঘোষণা করবে কমিশন। বুধবার ( ৩১ মে ) আমাদের নতুন সময়কে এই তথ্য জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এছাড়া একই দিনে দেশের আট পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি ( গুলশান,বনানী, ভাষানটেক ও সেনানিবাস এলাকা ) শূন্য হয়। গত ১৫ মে স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

১৭ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া পৌরসভাগুলো হলো- পিরোজপুরের ভান্ডারিয়া ও মঠবাড়িয়া পৌরসভা, চাঁদপুর জেলার ছেংগারচর পৌরসভা, কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভা, যশোর জেলার বেনাপোল পৌরসভা, চট্টগ্রাম জেলার দোহাজারী পৌরসভা, শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভা ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভা।

এসব পৌরসভায় মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করবে কমিশন।

এসব পৌরসভায় নির্বাচন করতে আগ্রহীরা রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করতে পারবেন ১৮ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন।  সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এমএল/এসএইচবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়