শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৩, ০৬:২৭ বিকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২৩, ০৬:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি নির্বাচন

মঙ্গলবার স্পীকারের সঙ্গে আলোচনায় বসবেন সিইসি: ইসি 

মো. জাহাংগীর আলম

এম এম লিংকন: দেশের ২২ তম রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আলোচনার জন্য জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে মঙ্গলবার দুপুরে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আইন অনুযায়ী ২৩ জানুয়ারি থেকে ক্ষণ গণনা শুরু হয়ে ২৩ ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সোমবার ( ২৩ জানুয়ারি ) রাজধানীর নির্বাচন ভবনে কমিশন সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান। 

আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার। আর এই নির্বাচনের ভোটার জাতীয় সংসদের সদস্যরা। সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থীর রাষ্ট্রপতি হওয়াটা নিশ্চিত। নির্ধারিত সময়ে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের কথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হকও।

জাহাংগীর আলম বলেন, জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সিইসি সাক্ষাতে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর তফসিল ঘোষণার বিষয়ে জানানো হবে।

এর আগে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পিকারের সাক্ষাৎ চাওয়া হয়। জাতীয় সংসদ থেকে স্পীকারের সঙ্গে সাক্ষাতের দিন ঠিক করে একটি চিঠি পাঠান নির্বাচন কমিশনে।  

সবশেষ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল হয় ২০১৮ সালের ২৫ জানুয়ারি। সেসময় ১৮ ফেব্রুয়ারি ভোটের তারিখ থাকলেও প্রার্থী একজন থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. আবদুল হামিদ।

 

  • সর্বশেষ