শিরোনাম
◈ তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে নেতাকর্মীদের ঢল, বেলস পার্ক মাঠে সাজ সাজ রব ◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২২, ০৬:৪৩ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২২, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাইবান্ধার ভোট বন্ধের তদন্তে হঠকারী সিদ্ধান্ত নেব না: সিইসি 

সিইসি 

এম এম লিংকন: বন্ধ হওয়া গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে অনিয়মের তদন্ত প্রতিবেদন নিয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেব না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা পরীক্ষা- নিরীক্ষা করছি এবং বিষয়টা ভালোভাবে দেখছি। একটু ওয়েট করেন আপনারা সব জানতে পারবেন। বুধবার (২৩ নভেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটাই জানান সিইসি।

গাইবান্ধা -৫ আসনে নতুন করে ভোট হবে কি না- এমন প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, এখন কিচ্ছু বলবো না। ওয়েট করেন আপনারা, একটু ওয়েট করেন।

গত ১২ অক্টোবর গাইবান্ধা -৫ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু ভোট গ্রহণের মাঝপথে ব্যাপক অনিয়মের কারণে ৫১টি কেন্দ্রে ভোট বন্ধের ঘোষণা দেন সিইসি। এরপর কিছুক্ষণপর পুরো আসনেই ভোট বন্ধের ঘোষণা দেন ইসি। এই ভোটের অনিয়মের কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করে জড়িতদের শাস্তির আওতায় আনার ঘোষণাও দেন সিইসি।

সেই কমিটি ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এরআগে প্রথমবার গাইবান্ধা-৫ আসনের ৫১ টি কেন্দ্রের তদন্ত প্রতিবেদন জমা দেন কমিটি। কিন্তু শুধু ৫১টি কেন্দ্রের বাইরে অন্য কেন্দ্রগুলোতে অনিয়ম ছিল কি না তা জানতে আগ্রহ প্রকাশ করে কমিশন। এরই পরিপেক্ষিতে দ্বিতীয়ধাপে অন্যসবগুলো কেন্দ্রে তদন্ত করে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলে কমিশন।  

এমএল/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়