শিরোনাম
◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ◈ সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ◈ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি-২ দল

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ০৮:৪৭ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ০৮:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিসি ও এসপিদের সঙ্গে ইসির বৈঠক

নির্বাচনে মাঠের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চায় কমিশন: ইসি

নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) আহসান হাবিব খান

এম এম লিংকন: সারা দেশের জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ৮ অক্টোবর (শনিবার) বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও সামনে জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশান নির্বাচন আছে, তাই সার্বিক পরিস্থিতি সম্পর্কে কমিশন মাঠের রিপোর্ট জানতে এই বৈঠকের আয়োজন করেছে বলে আমাদেরসময়. কমকে জানিয়েছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) আহসান হাবিব খান।  

নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) আহসান হাবিব খান বলেন, সকল প্রকার নির্বাচন পরিচালনায় জেলা ও পুলিশ  প্রশাসনের সংশ্লিষ্টতা ও সম্পৃক্ততা  রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও সামনে জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশান নির্বাচন আছে, তাই সার্বিক পরিস্থিতি সম্পর্কে কমিশন মাঠের রিপোর্ট বুঝতে চায়।

জেলা পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন তাদের চ্যালেঞ্জগুলো জানতে চায়। একারনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ সকল প্রকার নির্বাচন দক্ষতার সাথে সম্মিলিতভাবে সকল দলের অংশগ্রহনে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করার লক্ষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময়, সমন্নয় সাধন ও নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়ে দিক নির্দেশনা প্রদান করাই হবে এই আলোচনার উদ্দেশ্য। 

তিনি বলেন, এছাড়াও নির্বাচন পরিচালনা করতে যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলো উত্তরনের পথ বের করতে মতবিনিময় করবে কমিশন। আমি মনে করি শেষ সময়ে তড়ঘড়ি করে অনেক সমস্যার সমাধান করা কষ্টসাধ্য হয়ে পড়ে। আমরা চাই নির্বাচনে সবাইকে সমান সুযোগ দিতে এবং আস্থার পরিবেশ তৈরি করতে। তাই আমরা যদি সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটু আগে থেকে সব স্তরে কাজ শুরু করি এবং নজরদারি রাখতে পারি তাহলে নির্বাচন পরিচালনায় সাফল্য নিশ্চিত ইনশা-আল্লাহ।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ অক্টোবর গাইবান্ধা-৫ উপ-নির্বাচন, ১৭ অক্টোবর ৬২ টি জেলা পরিষদ নির্বাচন ও ৫ নভেম্বর ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচন এবং ২ নভেম্বর স্থানীয় সরকারের রয়েছে বেশ কিছু নির্বাচন।

  • সর্বশেষ