শিরোনাম
◈ সাইবার হামলার শঙ্কায় বন্ধ ব্যাংক-ভূমিসেবা, ওয়ারফেয়ারের জন্য কোটি টাকা ব্যয়েও প্রস্তুত নয় বাংলাদেশ ◈ বিদেশি পর্যটকদের কাছ থেকে পাওয়া ডলারের ১৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই ◈ শাদাবের সেঞ্চুরি, শেষ উইকেটে রেকর্ড গড়ে পাকিস্তানের জয় ◈ চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাবে বিনিয়োগ ও ঋণ কমানোর আলোচনা ◈ সংসদের উচ্চকক্ষে ১০৫ আসন বণ্টনে নতুন প্রস্তাব, ৫ সদস্য মনোনয়ন দেবেন রাষ্ট্রপতি ◈ জমির দলিল রেজিস্ট্রি হয়েছে কি না যাচাই করবেন যেভাবে, জেনে নিন ৫ উপায় ◈ ঘরে বসেই মোবাইলে জমির মালিকানা যাচাই করবেন যেভাবে, জেনে নিন পদ্ধতি ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম, বাড়ছে পর্যটক সংখ্যা, তুলে নেওয়া হলো রাত্রিযাপনের নিষেধাজ্ঞা ◈ ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ডকে বদলি করেন বিভাগীয় কমিশনার

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:১৮ বিকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবিতে হিযবুত তাহরীরের লিফলেট বিতরণকালে ঢাবি শিক্ষার্থী আটক, মামলা প্রক্রিয়াধীন

জবি প্রতিনিধি: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) হিযবুত তাহরীরের লিফলেট বিতরণের সময় আটককৃত ঢাবি শিক্ষার্থী অনিক খন্দকারসহ ৩-৪ জনের বিরুদ্ধে মামলার দায়ের করার প্রক্রিয়া চলছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করবেন। 

[৩] বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে হিযবুত তাহরীরের লিফলেট বিতরণ করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনিক খন্দকার। এসময় তার সঙ্গে আরও অন্তত দুই-তিনজন ছিলেন।

[৪] গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের একজন শিক্ষক তাদের সাথে কথা বলার চেষ্টা করেন। তবে সেই মুহুর্তে অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও অনিক খন্দকারকে ঘটনাস্থল থেকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যায় প্রক্টরিয়াল বডি। প্রক্টর অফিসে অনিককে জিজ্ঞাসাবাদ করার পর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

[৫] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, হিযবুত তাহরীরের লিফলেট বিতরণ করার সময় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ থেকে একজনকে আটক করে নিয়ে আসা হয়। সবকিছু যাচাই-বাছাই করে জানা যায় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পুলিশের হাতে তাকে হস্তান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে। 

[৬] কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হিযবুত তাহরীরের লিফলেট বিতরণ করার সময় একজনকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ