শিরোনাম
◈ স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর ◈ জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার ◈ আমি প্রথম বলির পাঁঠা, কিন্তু শেষ নই, এরপর একে একে সবাই টার্গেট হবেন: মাহফুজ আলম ◈ বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহ্‌দী আমিন ◈ ৬৮ বছরে ১৮ বিশ্বকাপ কাভার করা সাংবাদিককে ‘বিশেষ সম্মান’ আ‌র্জেন্টাইন কোচ স্কালোনির ◈ ১০ হাজার টাকা থাকলেই বিনিয়োগ করা যাবে সরকারি সুকুকে, আবেদন রোববার ◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা ◈ ‘জনবান্ধব নয়, গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টিকারী বাজেট: সংসদে রফিকুল ইসলাম খান ◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৭:৩৯ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুচ্ছের ‘সি’ ইউনিটের পরীক্ষা নিতে প্রস্তুত জবি, কেন্দ্র দুইটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

অপূর্ব চৌধুরী, জবি: গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও একটি উপকেন্দ্রসহ মোট দুইটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ১২টা থেকে শুরু হয়ে ১টা পর্যন্ত চলবে পরীক্ষা।

যেসব ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্র হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নির্ধারণ করেছিল তাদের আসন বিন্যাস জবি ক্যাম্পাস ও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে সাজানো হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১২ হাজার ৮৪৩ জন এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে (উপকেন্দ্র) ৩ হাজার ৭৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষা দিবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার আহবায়ক কমিটি সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকেই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা। তবে নির্ধারিত রুম খোলা হবে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে। প্রবেশপত্র ও নির্দেশিত অন্যান্য কাগজপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কোন ব্যাগ, মোবাইল কিংবা ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবেনা। 

তবে গত ২০ মে ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন। বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে সৃষ্টি হওয়া যানজটের ফলে কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রেই হিমশিম খান ভর্তিচ্ছুরা। তাই আগামীকাল যানজট নিরসনে যথাযথ ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের ট্রাফিক বিভাগকে আবারও চিঠি দিয়েছে বলে জানা গেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডীন অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা বলেন, আমরা ভর্তি পরীক্ষা সংক্রান্ত সবকিছুই গুছিয়েছি। তদারকি করছি। অন্যান্য রুটিন ওয়ার্কও সম্পন্ন হয়েছে। মোট ২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কেন্দ্রের নিরাপত্তা রক্ষায় সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যানজট নিয়ন্ত্রণে পুলিশ ব্যবস্থা নিবে৷প্রক্টরিয়াল বডির সদস্যরাও সার্বক্ষণিক কেন্দ্রে থাকবেন। পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেঞ্জার ইউনিটের সদস্যরাও শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ‘সি’ ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে পরীক্ষার জন্য মোট আবেদন পড়েছে ৩ লাখ ৩ হাজার ২৩১টি। পছন্দের কেন্দ্র হিসেবে শীর্ষে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়