শিরোনাম
◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ১১:২১ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০২৩, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫১ বছর বয়সে পঞ্চম শ্রেণিতে পড়ছেন হাসিনা

ক্লাস করছেন হাসিনা খাতুন

শহীদুল ইসলাম: ঝিনাইদহের হাসিনা খাতুনকে বয়স বন্দি রাখতে পারেনি, শিক্ষার আলোয় আলোকিত হতে তিনি ৫১ বছর বয়সে পঞ্চম শ্রেণিতে ক্লাস করছেন। 

সূত্রে জানা যায়, অভাবের কারণে দ্রুত বিয়ে হয় হাসিনা খাতুনের। ছেলে ও মেয়েকে বিয়ে দিয়েছেন তিনি। ছেলে এখন গ্র্যাজুয়েট। ছোট বেলায় পড়াশোন করতে না পারায় হাসিনা খাতুন এখন ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ক্লাস করছেন। বাড়ির কাজ শেষ করে প্রতিদিনই স্কুলে আসেন হাসিনা খাতুন এবং লেখাপড়ায়ও খুব মনোযোগী তিনি। 

হাসিনা জানান, পাশের বাড়ির এক পুত্রবধূর পরামর্শে প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে যান তিনি। তার লেখাপড়া করার ইচ্ছা দেখে শিক্ষকরা ভর্তি করে নেন তাকে। সহপাঠীরা তাকে কেউ দাদি আবার কেউ চাচি বলে ডাকে। অবসর সময় তাদের মাঝে মাঝে বিভিন্ন গল্প শোনান ও স্কুল ছুটি হলে একসঙ্গেই বাড়ি যান।

ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমেনা বেগম বলেন, হাসিনা খাতুনের লেখাপড়ার প্রতি খুবই আগ্রহ। তার আগ্রহের ফলে তাকে ভর্তি নিয়েছি। সংসার সামলে নিয়মিত স্কুলে আসেন তিনি। শিক্ষকরা তাকে সর্বাত্মক সহযোগিতা করছেন।

এসআই/এনএইচ

  • সর্বশেষ