শিরোনাম
◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন? ◈ দুর্গাপূজার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য যে নতুন নির্দেশনা ◈ ক্রিকে‌টের তিন মোড়‌লের আপত্তিতে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ থেকে সরে এসে‌ছে আইসিসি ◈ ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ৬৫ হাজার ফুট উচ্চতায় ম্যাক ২.৪ গতির সেই রহস্যময় অভিযান! ◈ ‘দিন যাচ্ছে, বাজার খরচ বাড়ছে’: সবজির চড়া দামে বিপাকে রাজধানীবাসী

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৮:৪৪ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৮:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হতাশাগ্রস্ত শেকৃবির ছাত্রী ১০ তলা থেকে পড়ে সংকটাপন্ন 

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

শহীদুল ইসলাম: সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি না পাওয়ায় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ছাঁদ থেকে পড়ে এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর নাম মারিয়া রহমান। তিনি বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। 

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রীর সহপাঠিরা জানায়, মারিয়া রহমান ২০২৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, তার বিভিন্ন কারণে ইয়ার ড্রপ হয়েছে। সে ক্লাসে ৬০ শতাংশ উপস্থিতি না থাকায় আসন্ন সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি পায়নি। এ নিয়ে সে হতাশাগ্রস্ত ছিল।

শেকৃবির প্রক্টর মো. হারুন-উর-রশিদ বলেন, কৃষকরত্ন শেখ হাসিনা আবাসিক হলের মারিয়া রহমান নামের এক ছাত্রীর ছাঁদ থেকে পড়ে যাওয়ার সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে নেই, পরবর্তীতে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

অন্যদিকে একই দিনে বিশ্ববিদ্যালয়টির শেরেবাংলা হলের কিছু অংশ ধসে পড়েছে। ধসে পড়া অংশের আঘাতে সাদেক নামের এক পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। ঘটনার পরে হলের প্রভোস্ট অধ্যাপক ড. জুবায়ের আল মাহমুদ ও সহকারী প্রভোস্ট অধ্যাপক শাহরিয়ার জামান ঘটনাস্থল পরিদর্শনে  গিয়ে এ ব্লকের তিন তলার ৩০১, ৩০৩, ৩০৫, ৩০৬ রুমের ছাদের অংশ ধসে পড়া দৃশ্য পরিদর্শন করেন।

এ বিষয়ে শেরেবাংলা হলের প্রভোস্ট অধ্যাপক ড. জুবায়ের আল মাহমুদ বলেন, 'হলের ভবনটি প্রায় ৮০ বছর পুরনো। এত পুরনো ভবন সংস্কারের অযোগ্য। 

  • সর্বশেষ