শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৫:২৮ বিকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৫:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবি অধ্যাপককে হত্যার হুমকি!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস

অপূর্ব চৌধুরী, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসকে হত্যার হুমকি দিয়ে ডাকযোগে বেনামে একটি চিঠি পাঠানো হয়েছে।

রোববার সকালে বিভাগীয় চেয়ারম্যানের চিঠির বক্সে এই চিঠি পান বলে জানান ড. মিল্টন বিশ্বাস। ৪ পৃষ্ঠার ওই চিঠিতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারকে নিয়ে কটুক্তি, অশ্লীল ভাষায় গাল-মন্দ সহ বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের বিষয়ে সমালোচনা করা হয়েছে।

চিঠিতে প্রধানমন্ত্রীর ছবিসহ ৯টি ছবির উপর বিভিন্ন লেখা আছে। প্রতিনিয়ত বিভিন্ন জাতীয় পত্রিকায় বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে নিয়ে কলাম লেখার কারণে ড. মিল্টন বিশ্বাসকে ‘মালাউন’ বলে হত্যার হুমকি দেওয়া হয়। এর আগেও ২০১৪ সালে বর্তমান সরকারের উন্নয়ন নিয়ে কলাম লেখার কারণে ড. মিল্টন বিশ্বাসকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

চিঠির বিষয়ে ড. মিল্টন বিশ্বাস বলেন, ডাকযোগে হত্যার হুমকি দিয়ে আমাকে এক চিঠি পাঠানো হয়েছে। তবে যারাই এসব কাজের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। এ বিষয়ে রোববার থানায় জিডি করবো। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়