শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৮:২৭ সকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইবিতে চতুর্থ মেধাতালিকার ফলাফল প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির  চতুর্থ মেধাতালিকার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) মধ্যরাতে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তি সূত্রে, বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে শনিবার (১০ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা প্রদান করে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া ৮ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বরের মধ্যে মূল কাগজপত্র (এসএসসি ও এইচএসসি সমমানের সনদপত্র, নম্বরপত্র) জমা দিতে হবে।

প্রতিদিন অফিস চলাকালীন সময়ে (সকাল ৯টা থেকে বিকাল ৪টা) মূল কাগজপত্র জমা দিতে হবে অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। নম্বরপত্র দুটিতে আবেদনকারীর নাম, GST ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখা একটি A4 সাইজ খামে জমা দিতে হবে।

উল্লেখ্য, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফলাফল (iu.ac.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়