শিরোনাম
◈ ইরানের বিরুদ্ধে ‘অনির্দিষ্টকাল’ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, নতুন রণতরি মোতায়েন ◈ মিরাজের হাফ সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২০০ ছাড়াল ◈ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প ◈ ইতিহাসের বৃহত্তম তেল সংকটে বিশ্ব, মজুত নিয়ে বাড়ছে উদ্বেগ ◈ পোল্যান্ডে বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে দূতাবাসের সতর্কবার্তা ◈ গঙ্গার পানি নিয়ে নতুন সমঝোতা, বড় পরীক্ষার মুখে ঢাকা-দিল্লি ◈ ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, জোরদার চেকপোস্ট-তল্লাশি ◈ প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন করতে পারেন: সমাজকল্যাণমন্ত্রী ◈ সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী (ভিডিও) ◈ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৮:৫৭ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৮:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইবিতে নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ 

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পেয়ারা তলায় এটি অনুষ্ঠিত হয়। 

নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আল মোহিত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একই বিভাগের সহযোগী অধ্যাপক অতীশ কুমার জোয়ারদার ও কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তুহিন বাবু।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আল মোহিত বলেন, নওগাঁ জেলা ছাত্রকল্যাণ তোমাদের সকলের সহযোগিতায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের সকলকে নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে হবে। যাতে আমরা সবক্ষেত্রে একে আপরকে সহযোগিতা করতে পারি। আমাদের জেলার অনেকেই ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে অনেক ভালো জায়গায় রয়েছে। আশা করছি তোমরাও ভবিষ্যতে অনেক ভালো কিছু করবে। নওগাঁ জেলাকে দেশব্যাপী পরিচিত করে তুলবে। 

অনুষ্ঠানে নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সংগঠনটির সদস্যদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়