শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ০৮:২৩ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইবি ক্যাম্পাসে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয় দ্বিতীয় প্রশাসন ভবনের সামনে পাইলিংয়ের আঘাতে তার মৃত্যু হয়। 

বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইনচার্জ অফিসার মো. আব্দুস সালাম সেলিম বিষয়টি নিশ্চিত করে তিনি  বলেন, বিশ্ববিদ্যালয় দ্বিতীয় প্রশাসন ভবনের সামনে পাইলিংয়ের কাজ চলমান রয়েছে। পাইলিং করার সময় পাইলিংয়ের এক অংশের আঘাত লাগে তার শরীরে। ঘটনাস্থলে সে মারাত্মকভাবে আহত হয়। পরে কুষ্টিয়া মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত নির্মাণশ্রমিকের নাম ওবায়দুর রহমান (৩২)। তাঁর বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী থানার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পার্শ্বে দিয়ারবাকল গ্রামে।

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়