শিরোনাম
◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৬, ০৬:১৬ বিকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২৬, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসি : বললেন প্রচণ্ড মাথাব্যথা, একটু বিশ্রাম চাই

ডেস্ক রি‌পোর্ট : নিজ কার্যালয়ে একদিনের বেশি সময় ধরে অবরুদ্ধ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি অধ্যাপক শেখ শরীফুল আলম। তিনি বলেন, আমার প্রচণ্ড মাথাব্যথা, এখন একটু রেস্টে থাকতে চাই।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চুয়েটের ভিসি বলেন, সার্বিক অবস্থা আপনারা (সাংবাদিক) সবার কাছ থেকে শোনেন, আমাদের অবস্থা খুব বেশি ভালো না। আমাদের এখানে কেউ ঘুমাতে পারিনি। তিনি আরও বলেন, আমার দুই কলিগ (সহকর্মী) অসুস্থ হয়ে গেছে, তাদেরকে রাত দুইটার দিকে হাসপাতালে ভর্তি করেছি। -- যমুনা নিউজ

বের হওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা চান কিনা, এমন প্রশ্নের জবাবে ভিসি বলেন, এটা প্রশাসন বিবেচনা করবে, আমি না। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Advertisement

প্রসঙ্গত, সাবেক ভিসি অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণের প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে গতকাল সোমবার দুপুর ১২টা থেকে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।

নিয়োগের ২১ দিন পর নিজ কার্যালয়ে তালা ভেঙে প্রবেশ করেন ভিসি শেখ শরীফুল আলম। খবর পেয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে ফটকে তালা ঝুলিয়ে দেন তারা।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। এ সিদ্ধান্তের প্রতিবাদ ও সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। পরবর্তীতে আন্দোলন জোরদার করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও পূর্ণাঙ্গ কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি শুরু করেন।

  • সর্বশেষ