শিরোনাম
◈ এমপি হিসেবে শপথ নিতে পারবেন বিএনপির সরোয়ার আলমগীর, প্রার্থিতা বৈধ ◈ ওভারটাইমে এসে ঘুম, হাজিরা দিয়ে চলে যান কর্মীরা, অনিয়মে তোলপাড় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে! ◈ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার পর আবারও তেলের বাজারে অস্বস্তি! ◈ ফিফা থেকে ১৮.৫ মি‌লিয়ন ডলার ‘পুরস্কার’ পাচ্ছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন ◈ ইরানের হত্যার তালিকায় আমার নাম সবার ওপরে: ট্রাম্পের বিস্ফোরক দাবি ◈ আগামী ১০ জুলাই থেকে টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ দেশের বাজারে ভরিতে ৩ হাজার ৩২৫ টাকা কমল স্বর্ণের দাম ◈ নিজের করা আইনেই ফেঁসে যাচ্ছে আওয়ামী লীগ, অপরাধ প্রমাণ হ‌লে দল নি‌ষিদ্ধ ও সম্পদ বা‌জেয়াপ্ত হ‌তে পা‌রে ◈ যেকোনো মার্কিন হামলার জবাবে ইরান হরমুজ প্রণালি বন্ধ করবে ও দ্বিগুণ হামলা চালাবে: ইরান ◈ আপিল বিভাগের রায়ে সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬, ১১:৫৬ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

আগামী ১০ জুলাই থেকে টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

গ্রীষ্মকালীন ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ১০ জুলাই থেকে শুরু হওয়া এই ছুটির ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম টানা ৯ দিন বন্ধ থাকবে। এর মধ্যে ১২ থেকে ১৬ জুলাই পর্যন্ত টানা পাঁচদিন সব প্রশাসনিক অফিস বন্ধ থাকবে।

বুধবার (৮ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, ১২ জুলাই (রোববার) থেকে ১৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক অফিস বন্ধ থাকবে। এ সময় সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও আঞ্চলিক কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ১০ ও ১১ জুলাই (শুক্র ও শনিবার) সরকারি সাপ্তাহিক ছুটির কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আবার গ্রীষ্মকালীন ছুটি শেষে ১৭ ও ১৮ জুলাই (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি পড়ায় পুরো বিরতি টানা প্রায় ৯ দিনে গিয়ে দাঁড়াবে।

তবে এই সময় প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও একাডেমিক কার্যক্রম, পরীক্ষা বা অন্যান্য শিক্ষা-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা নিয়ে বিজ্ঞপ্তিতে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ফলে এসব বিষয়ে আগের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম চলবে কিনা, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে নতুন করে কিছু জানানো হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়