শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ১০:৩৪ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী কায়দায় শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা কাম্য নয়: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

জুলাই গণঅভ্যুত্থানের পরে আওয়ামী শাসনামলের কায়দায় শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার সংস্কৃতি বজায় রাখা মোটেই কাম্য নয় উল্লেখ করে এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার (১৭ জানুয়ারি) গভীর রাতে সংগঠনটির দপ্তর সম্পাদক জাহিদ আহসান স্বাক্ষিত এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কার্জন হল এলাকায় মিছিলরত শিক্ষার্থীদের ওপর পুলিশ অমানবিক হামলা করেছে। শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করেছে। পুলিশি হামলা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরবচ্ছিন্ন শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নষ্ট করে শিক্ষার্থীদের নিরাপত্তার মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনধিকার প্রবেশ করে পুলিশের নির্বিচার হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

এতে আরও বলা হয়, এর আগেও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের আক্রমণের ঘটনা শিক্ষার্থীদের মনে উদ্বেগের সৃষ্টি করেছে। জুলাই গণঅভ্যুত্থানের পরে পূর্বতন আওয়ামী শাসনামলের কায়দায় পুলিশের হামলার সংস্কৃতি বজায় রাখা মোটেই কাম্য নয়। একইসঙ্গে আমরা উদ্বেগের সঙ্গে খেয়াল করেছি, জুলাই গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের এখনো চিহ্নিত এবং গ্রেপ্তার করা হয়নি।

বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনতিবিলম্বে গণহত্যায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার জোর দাবি জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়