শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ১১:২০ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রশিবির যেসব কাজ করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হলো 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। বছরের শুরুতেই প্রতিজ্ঞাবদ্ধ হলো সংগঠনটি। প্রতিজ্ঞা অনুযায়ী নতুন বছরে কারো সঙ্গে খারাপ আচরণ করবে না এবং অন্যের ক্ষতি হয় এমন কাজকর্মও করবে না সংগঠনটি।

গতকাল বুধবার (৮ জানুয়ারি) বিকেলে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক পোস্টে এ প্রতিজ্ঞার কথা জানায় সংগঠনটি।
 
ওই পোস্টে বলা হয়, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাত ও মুখ থেকে অপর মুসলিমগণ নিরাপদ থাকে সে ব্যক্তিই প্রকৃত মুসলিম। আর যাকে মানুষ তাদের জান ও মালের জন্য নিরাপদ মনে করে সে-ই প্রকৃত মুমিন। (বুখারি, মুসলিম, তিরমিজি)।’

‘অন্যত্র তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতিসাধন করে বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে অভিশপ্ত।
-সুনানে তিরমিজি : ১৯৪১।’

এতে আরো বলা হয়, ‘আমি নিজেকে প্রকৃত মুসলিম ও মুমিন হিসেবে গড়ে তুলতে চাই, সে কারণে অনলাইন-অফলাইনে কারো সঙ্গে খারাপ আচরণ করব না; অন্যের ক্ষতি হয় এমন কোনো কাজকর্ম করব না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আপনি হয়েছেন তো?’ উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়