শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৯:৪৮ সকাল
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাঙ্কিংয়ে ২৯ ইরানি বিশ্ববিদ্যালয়

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাঙ্কিংয়ে (আইএসআর) ২৯টি ইরানি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। আন্তঃবিভাগীয় বিজ্ঞান গবেষণায় বিশ্বব্যাপী শীর্ষ প্রতিষ্ঠানের মধ্যে জায়গা করে নিয়েছে এসব বিশ্ববিদ্যালয়।

আইএসআর এ ৯২টি দেশের মোট ৭৪৯টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়।


তেহরান ইউনিভার্সিটি ৭৭তম বৈশ্বিক র‍্যাঙ্কিং নিয়ে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। শিরাজ বিশ্ববিদ্যালয় (বিশ্বব্যাপী ১৩২তম স্থান), রাজি বিশ্ববিদ্যালয় (১৭৪), মাশহাদের ফেরদৌসি বিশ্ববিদ্যালয় (১৮৭), তাবরিজ বিশ্ববিদ্যালয় (২০১ থেকে ২৫০) যথাক্রমে দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে।

তালিকায় আহভাজের শহিদ চামরান ইউনিভার্সিটি এবং উর্মিয়া ইউনিভার্সিটি ২৫১-৩০০ বৈশ্বিক র‌্যাঙ্কিং নিয়ে যৌথভাবে দেশের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে।

ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অব টেকনোলজি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি যথাক্রমে বিশ্বে প্রথম থেকে তৃতীয় স্থানে রয়েছে। সূত্র: তেহরান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়