শিরোনাম
◈ এনআরবিসি ব্যাংক অর্থ লুটপাট লুকা‌তে মুছে ফেলেছে ১১ লাখ তথ্য ◈ লেবান‌নে শিশু হত‌্যা বন্ধ না হ‌লে ইসরা‌য়েল‌কে ক‌ঠোর জবাব দে‌বে ইরান ◈ এক ম্যাচ খেলেই ইরানি ফুটবলারের যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ ◈ প্রধানমন্ত্রীর উপদেষ্টা নাম কেন কালো তালিকায় ছিল কারণ জানালো হিন্দুস্তান টাইমস! ◈ বিশ্বকাপজয়ী সা‌বেক ব্রাজিলিয়ান তারকা নেইমারের কড়া সমালোচনা কর‌লেন ◈ স্থানীয় সরকার নির্বাচনে কোন পথে এগোচ্ছে বিএনপি? ◈ টাইম ম‌্যাগা‌জি‌নের প্রভাবশালীদের তালিকায় ভার‌তের ক্রিকেটার মান্ধানা ও দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বাভুমা  ◈ ‘এখানে এসব চলবে না’, নামাজ পড়তে চাইলে বাংলাদেশ-পাকিস্তানে চলে যান’ : বিজেপি মন্ত্রী ◈ হিজবুল্লাহ দমনে ইসরাইল নয়, সিরিয়ার ওপর ভরসা ট্রাম্পের ◈ গ্যাস সরবরাহ স্থিতিশীল রাখতে জুনে আসছে আরও ৪ এলএনজি কার্গো

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ১২:৪১ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বদলে গেল ৬ সরকারি মেডিক্যাল কলেজের নাম. বঙ্গবন্ধু–হাসিনার নাম বাদ

মনিরুল ইসলাম: দেশের ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট জেলার নামে নামকরণ করা হয়েছে।গতকাল বুধবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১) সচিব ডা. মো. সারোয়ার বারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে নিম্নবর্ণিতভাবে নামকরণ করা হলো। এর মধ্যে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ, নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজকে নোয়াখালী মেডিকেল কলেজ, জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজকে জামালপুর মেডিকেল কলেজ নামে নামকরণ করা হয়েছে।

এ ছাড়া নতুন নামকরণের তালিকায় আছে টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের নামও। এগুলোর যথাক্রমে টাঙ্গাইল মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ এবং দিনাজপুর মেডিকেল কলেজ নামে নামকরণ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী—

কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জের বর্তমান নাম ‘মানিকগঞ্জ মেডিকেল কলেজ’।

আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালীর বর্তমান নাম ‘নোয়াখালী মেডিকেল কলেজ’।

শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুরের বর্তমান নাম ‘জামালপুর মেডিকেল কলেজ’।

শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইলের বর্তমান নাম ‘টাঙ্গাইল মেডিকেল কলেজ’।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুরের বর্তমান নাম ‘ফরিদপুর মেডিকেল কলেজ’।

এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুরের বর্তমান নাম ‘দিনাজপুর মেডিকেল কলেজ’।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়