শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৮:০২ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসায় বিশ্রামে অনিক, দ্রুতই পুরোপুরি সুস্থ হবে আশা বাবার

জবি প্রতিনিধি: [২] কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী অনিক দাস হাসপাতাল থেকে রিলিজ পেয়ে এখন নিজেদের বাড়িতে বিশ্রামে রয়েছেন। অনিক দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে আশাবাদী তার বাবা স্বপন দাস। 

[৩] তিনি আমাদের নতুন সময়কে বলেন, ১৪দিন পর হাসপাতাল থেকে রিলিজ পেয়েছে অনিক। সে মোটামুটি সুস্থ। এখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী পুরোপুরি বিশ্রামে আছে। আশা করা যায় কয়েকদিন বিশ্রাম নিলেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে অনিক। আপাতত তাকে কেবল তরল খাবার খাওয়ানো হচ্ছে। 

[৪] গত ১৬ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কোটা সংস্কারের দাবিতে মিছিল বের করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। মিছিলটি রায়সাহেব বাজার অভিমুখে  গেলে অলিগলি থেকে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু হয়। সেসময়  মার্কেটিং বিভাগের অনিক সহ জবির চারজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। গুলিতে অনিকের খাদ্যনালী ফুটো হয়ে যায়।

[৫] পরবর্তীতে ওই চার শিক্ষার্থীকে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

[৬] অনিকের চিকিৎসার যাবতীয় খরচ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করেছে বলে জানা গেছে। এছাড়া বুধবার (৩১ জুলাই) হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই ব্যক্তিগত গাড়ির মাধ্যমে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়। 

[৭] জবির মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ বলেন, অনিক এখন তার বাড়িতে আছে। তার অবস্থা আগের চেয়ে বেশ ভালো। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়