শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ১১:৩৭ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটাবিরোধী আন্দোলনকারীদের প্রতিবাদ মিছিলে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

আরমান হোসেন, ঢাবি: [২] কোটা সংস্কারের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, রোববারের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তাদের রাজাকার বলেছেন। এর প্রতিবাদে রাত ১১টার দিকে বিভিন্ন হল থেকে তারা রাস্তায় নেমে আসেন। তারা স্লোগান দেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার।’ রাত ১টা পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করে তারা যার যার হলে ফিরে যান। কোটা আন্দোলনকারীরা হলে ফিরে যাওয়ার পর রাত একটায় শাহবাগে জড়ো হন ছাত্রলীগ নেতাকর্মীরা।

[৩]  এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল, সূর্য সেন হল, হাজী মুহাম্মদ মুহসীন হল, স্যার এফ রহমান হল, সার্জেন্ট জহুরুল হক হলের বাইরে এবং ভিতরে মিছিল করে কোটাবিরোধী শিক্ষার্থীরা।

[৪] মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পর্যন্ত গিয়ে রাত ১২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য গিয়ে অবস্থান নেয়।

[৫] এর আগে বিভিন্ন হলে রাত ৯টা থেকে শুরু হয় শিক্ষার্থীদের বিচ্ছিন্ন স্লোগান। স্লোগান দিতে দিতে রাত সাড়ে ১০টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ার বেশ কিছু শিক্ষার্থীদের জমায়েত হতে দেখা যায়। জমায়েত হওয়া শিক্ষার্থীদের স্লোগান শুনে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোসহ সব হল থেকে বের হয়ে আসেন আন্দোলনকারীরা। রাত ১১টা নাগাদ মিছিল বড় রূপ ধারণ করে। মেয়েদের হলগুলোর গেটে ছাত্রলীগ তালা মেরে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। অবশ্য মেয়েরা তালা ভেঙে বেরিয়ে আসে।

[৬] রাত ১১টার দিকে হলে শিক্ষার্থীদের আটকে রাখার অভিযোগে বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষ হয়। তবে বড় ধরনের কোনো আঘাত কেউ পায়নি, জানিয়েছেন বিজয় একাত্তর হল ছাত্রলীগের একজন পদপ্রার্থী নেতা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়